ঢাকা ১৩ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

গত ২৪ ঘণ্টায় করোনায় বিশ্বে আরও সাত হাজার মানুষের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ ডিসেম্বর, ২০২১,  4:08 PM

news image

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সারা বিশ্বে আরও সাত হাজারের মতো মানুষের মৃত্যু হয়েছে। তাদের নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ লাখ ৬০ হাজার ৪১০ জনে। একই সময়ে সোয়া সাত লাখেরও বেশি মানুষের দেহে অদৃশ্য ভাইরাসটি শনাক্ত হওয়ায় এই সংখ্যাটা ২৭ কোটি ৩৯ লাখ ৫৮ হাজার ১৩০ জনে পৌঁছেছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় দৈনিক আক্রান্ত ও মৃত্যুর হিসেবে বিশ্বের দেশসমূহের মধ্যে শীর্ষে যুক্তরাষ্ট্র। এই দিন দেশটিতে এ রোগে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬২ হাজার ৬৯২ জন এবং মৃত্যু হয়েছে ১ হাজার ৬০৫ জনের। এছাড়া গত ২৪ ঘন্টায় যুক্তরাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৩ হাজার ৪৫। মারা গেছেন ১১১ জন। ফ্রান্সে নতুন আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ১২৮ জন। মৃত্যু ১৬২ জন। জার্মানিতে নতুন আক্রান্ত ৪৮ হাজার ৩৭৫ জন। মৃত্যু ৪৫২ জন। স্পেনে নতুন আক্রান্ত ৩৩ হাজার ৩৫৯ জন। মৃত্যু ৪১ জন। এছাড়া রাশিয়ায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৭৪৩। মারা গেছেন মৃত্যু ১ হাজার ৮০ জন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম