ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

গত চার বছরেও প্রশ্নপত্র ফাঁস হয়নি : শিক্ষামন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০১ অক্টোবর, ২০২২,  3:49 PM

news image

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এ বছর এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়নি। আমরা প্রযুক্তিগত ব্যবস্থা নেওয়ার কারণে গত চার বছরেও প্রশ্নপত্র ফাঁস হয়নি। তবে এবার দিনাজপুরে যা ঘটেছে, এটি অত্যন্ত দুঃখজনক। শনিবার (১ অক্টোবর) দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সম্প্রীতি সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, একটি পরীক্ষাকেন্দ্রের সচিব অনেকগুলো প্রশ্নপত্রের প্যাকেট একসঙ্গে করে নিয়ে গেছেন। এটি কী কারণে হলো, সেই বিষয়ে তদন্ত হচ্ছে। এবং সেই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো কোনো চক্র বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, মিথ্যার আশ্রয় নিচ্ছে। কোনোভাবেই ধর্মীয় শিক্ষাকে নৈতিক শিক্ষা বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। কারণ, নৈতিক শিক্ষা অবশ্যই সঠিক শিক্ষার অবিচ্ছেদ্য অংশ। এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম