ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক সহকারী শিক্ষক: ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের শাহবাগে অবস্থান রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি-আর’ পরিকল্পনা আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী ‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

গণপ্রজাতন্ত্রী কঙ্গোর গির্জায় বোমা হামলায় নিহত ১০

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ জানুয়ারি, ২০২৩,  6:02 PM

news image

গণপ্রজাতন্ত্রী কঙ্গোর একটি গির্জায় বোমা হামলায় অন্তত ১০ জন নিহত এবং ৩৯ জন আহত হয়েছে। স্থানীয় সময় রোববার দেশটির পূর্বাঞ্চলীয় উত্তর কিভু প্রদেশের কাসিন্দি শহরের একটি গির্জায় এই হামলা হয় বলে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে।স্থানীয় সরকারি এক মুখপাত্র জানান, উগান্ডার সীমান্তবর্তী এলাকার গির্জাটিতে বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত ও ৩৯ জন আহত হয়েছে। তবে গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে সামরিক অভিযান চালানো উগান্ডার সেনাবাহিনীর মুখপাত্র বিলাল কাটাম্বা রোববার সন্ধ্যায় দাবি করেন, হামলায় ১৬ জন নিহত ও ২০ জন আহত হয়েছে। তিনি বলেন, 'হামলাকারীরা আইইডি ব্যবহার করে এই হামলা চালায় এবং আমরা সন্দেহ করছি মিত্র গণতান্ত্রিক বাহিনী (এডিএফ) এই হামলার পেছনে রয়েছে।' তবে বিলাল কাটাম্বা হামলার পেছনে এডিএফের হাত থাকতে পারে বলে সন্দেহ করলেও সাইট ইন্টেলিজেন্স গ্রুপের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে এএফপি বলছে, জঙ্গি গোষ্ঠী আইএস এই হামলার দায় স্বীকার করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম