ঢাকা ২৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
উপসর্গ বদলে আরও ভয়ংকর ডেঙ্গু জ্বর হলেই অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বন্যায় চট্টগ্রাম বিভাগে প্রাণিসম্পদ খাতে ৭৭ কোটি টাকার ক্ষতি নাটোরে নাইট্রোজেনবাহী ট্রাক উল্টে গ্যাস লিক, ধোঁয়ায় আচ্ছন্ন মহাসড়ক রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে দলের স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস সেপ্টেম্বরে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী পেঁয়াজের দামে বড় লাফ স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

গজারিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

#

নিজস্ব প্রতিবেদক

০৪ এপ্রিল, ২০২৬,  11:06 AM

news image

মুন্সীগঞ্জের গজারিয়ায় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের বড় ভাটেরচর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে তাৎক্ষণিক ভাবে ১২ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, মিসকাত (৫৩), মানিক মিয়া (৭৮), জোসনা বেগম (৫০), রিমন (২০), মাজহারুল ইসলাম (১৭), ইউসুফ শেখ (৬১), অন্তর (২২), ইকদাদুল ( ৩৭), মোতালেব (৮০), হাইজুল (৩৮), আমির আলী (৬০) ও বাদল মিয়া (৪৯)। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে বড় ভাটেরচর পূর্ব পাড়ার বাসিন্দা মারুফ ও সৌরভকে মারধর করে মধ্য পাড়ার একদল যুবক। ঘটনার পর গজারিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। শুক্রবার বিকেলে গজারিয়া থানার এসআই ফিরোজ মিয়ার নেতৃত্বে পুলিশ বিষয়টি তদন্ত করতে গ্রামে যান। পুলিশ তদন্তকালে বাদী পক্ষের কয়েকজন স্বজন উপস্থিত ছিলেন। এ সময় কথাকাটাকাটির এক পর্যায়ে বাদী ও বিবাদী পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে আহতদের মধ্যে ৫ জন হাসপাতালে আনা হয়। আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। ঘটনাস্থলে উপস্থিত গজারিয়া থানার এসআই ফিরোজ মিয়া বলেন, আমাদের তদন্তকালে হঠাৎ দুই পক্ষ বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে আমরা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করি। গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাসান আলী জানান, বড় ভাটেরচরে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম