ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

খেরসনে রাশিয়ার নিযুক্ত উপ-গভর্নর গাড়ি বিধ্বস্ত হয়ে নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ নভেম্বর, ২০২২,  4:32 PM

news image

খেরসনে রাশিয়ার নিযুক্ত উপ-গভর্নর কিরিল স্ট্রেমোউসভ গাড়ি বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারাসহ গণমাধ্যম।কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স বলেছেন, খেরসন নগরী এবং আর্মিয়ানস্ক-এর মধ্যকার রাস্তায় গাড়িটি বিধ্বস্ত হয়েছে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর দুইমাস পর ৪৫ বছর বয়সি কিরিল স্ট্রেমোউসভকে নিয়োগ দিয়েছিল রাশিয়া। খেরসনে রাশিয়ার দখলদারিত্বকে বিশিষ্ট যে সব ব্যক্তিরা দৃঢ়ভাবে সমর্থন করেন তাদের অন্যতম ছিলেন স্ট্রেমোউসভ।

আগ্রাসী বক্তব্যের জন্য তিনি স্যোশাল মিডিয়াতেও পরিচিত মুখ হয়ে উঠেছিলেন। দেশদ্রোহের অভিযোগে তিনি ইউক্রেন পুলিশের ওয়ান্টেড তালিকায় ছিলেন। খেরসনের গভর্নর ভ্লাদিমির সালদো বলেছেন, তার উপপ্রধান এই কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। তবে ইউক্রেনের কর্মকর্তারা এই দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। বিষয়টি নিরপেক্ষভাবে যাচাইও করা যায়নি বলে জানিয়েছে বিবিসি। রাশিয়া গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরুর পরপরই খেরসন দখল করে নিয়েছিল। পরবর্তীতে তারা এ নগরীকে নিজেদের ভূখন্ডের সঙ্গে যুক্ত করে নেওয়ার ঘোষণা দেয়।নগরীটি নিপ্রো নদীর পশ্চিম তীরে অবস্থিত এবং ইউক্রেনীয় বাহিনী সম্প্রতি নগরীটি পুনর্দখলের লক্ষ্য নিয়ে অগ্রসর হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম