ঢাকা ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জামায়াতের ইফতারে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান পাকিস্তানের সামরিক ক্যাম্পে আফগানিস্তানের মুহুর্মুহু হামলা ডায়াবেটিস সচেতনতা দিবস আজ ‘অবিলম্বে’ যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘ মহাসচিবের বলিভিয়ায় টাকা ভর্তি উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ১৫ তেহরান থেকে দূতাবাস কর্মীদের সরিয়ে নিচ্ছে যুক্তরাজ্য ঢাবি ছাত্রদল নেতা বহিষ্কার ঈদ ঘিরে সাগর জাহানের দুই নাটকে মোশাররফ মেঘনা-তেঁতুলিয়া দুই মাস মাছ ধরা বন্ধ, বিপাকে দুই লক্ষাধিক জেলে পরিবার সেলেসাও কোচ আনচেলোত্তির সুরে সুর মেলালেন লুলা

খুলে দেওয়া হলো এলিভেটেড এক্সপ্রেসওয়ের এফডিসি অংশের ডাউন র‌্যাম্প

#

নিজস্ব প্রতিবেদক

২০ মার্চ, ২০২৪,  11:55 AM

news image

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার এফডিসি অংশের র‌্যাম্প যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। বুধবার (২০ মার্চ) সকাল ১১টায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আনুষ্ঠানিকভাবে এটি উন্মুক্ত করেন। এ নিয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ১৬টি র‌্যাম্প চালু হলো। অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে আজকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার এফডিসি অংশের র‌্যাম্প খুলে দেওয়া হলো। এটি রাজধানীবাসীর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার। তিনি বলেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচলের সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৬০ কিলোমিটার। এর চেয়ে বেশি গতিতে যানবাহন চলানো যাবে না। এক্সপ্রেসওয়েতে থ্রি-হুইলার, মোটরসাইকেল, বাইসাইকেল এবং পথচারী চলাচল করতে পারবে না। এটা আমরা আগেও বলেছি, এখনও বলছি। উদ্বোধনের পরপরই এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার র‌্যাম্প দিয়ে গাড়ি চলাচল শুরু হয়। এই র‌্যাম্প চালু হওয়ায় উত্তরা থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে আসা গাড়ি সরাসরি মগবাজার, হাতিরঝিল ও কাওরান বাজার এলাকায় নামতে পারবে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল দৈর্ঘ্য ১৯ দশমিক ৭৩ কিলোমিটার। র‌্যাম্পসহ এর দৈর্ঘ্য দাঁড়াবে ৪৬ দশমিক ৭৩ কিলোমিটার। পুরো কাজ শেষ হলে মোট ৩১টি র‌্যাম্প দিয়ে এক্সপ্রেসওয়েতে যানবাহন ওঠানামার সুযোগ হবে। এর আগে, গত বছরের ২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রথম অংশ উদ্বোধন করেন। পরদিন বিমানবন্দরের কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত অংশ খুলে দেওয়া হয়।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম