ঢাকা ১০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
শুক্রবার ঢাকায় পৌঁছাবেন ভারতের নতুন হাইকমিশনার হাম উপসর্গে একদিনে আরও ৮ জনের মৃত্যু টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার আদ-দ্বীনের শোকজের জবাব প্রত্যাখ্যান, দ্রুতই আইনি ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বমঞ্চে শীর্ষ শান্তিরক্ষী দেশ হিসেবে গৌরব অর্জন করেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী প্রাথমিকের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে নতুন বই পুলিশের জন্য ১৮২ কোটি টাকার গাড়ি কেনার সিদ্ধান্ত সাভারে দেরিতে অফিসে ঢোকায় এসিল্যান্ডসহ ৭ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ বকেয়া পৌরকর আদায়ে ১৫% সারচার্জ মওকুফের সুযোগ দিলো ডিএসসিসি

দায়িত্ব গ্রহণের পরপরই মশক নিধন কার্যক্রম পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক

#

২৬ ফেব্রুয়ারি, ২০২৬,  11:14 AM

news image

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নবনিযুক্ত প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান দায়িত্ব গ্রহণের পরপরই মশক নিয়ন্ত্রণে ডিএনসিসির প্রস্তুতি ও মশক নিধন কার্যক্রম পরিদর্শন করেছেন। গতকাল সকালে গুলশান নগরভবনে ডিএনসিসির বিদায়ী প্রশাসক সুরাইয়া আখতার জাহান আনুষ্ঠানিকভাবে নবনিযুক্ত প্রশাসকের নিকট দায়িত্বভার অর্পণ করেন। দায়িত্বভার গ্রহণের পরপরই নগর প্রশাসক স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিতকে সাথে নিয়ে মিরপুর-২ এ অবস্থিত ডিএনসিসির মশক নিধন ঔষধ সংরক্ষণাগার পরিদর্শন করেন।পরিদর্শনকালে মশক নিধন ঔষধের কার্যকারিতা পরীক্ষা করা হয় এবং মশক নিয়ন্ত্রণে কর্পোরেশনের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করা হয়। পরিদর্শন শেষে ডিএনসিসি প্রশাসক বলেন, “সকলকে সাথে নিয়ে ঢাকাকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাবো।” এসময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।-সংবাদ বিজ্ঞপ্তি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম