ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

খালেদা জিয়ার গ্যাটকো মামলায় চার্জশুনানি ফের পেছালো

#

নিজস্ব প্রতিবেদক

২৪ সেপ্টেম্বর, ২০২৩,  2:12 PM

news image

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা গ্যাটকো দুর্নীতি মামলায় চার্জ গঠনের বিষয়ে শুনানির পরবর্তী তারিখ আগামী ২৩ অক্টোবর ধার্য করেছেন আদালত। রোববার (২৪ সেপ্টেম্বর) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আলী হোসাইন এই তারিখ ঠিক করেন। এদিন আদালতে মামলাটি চার্জ শুনানির জন্য ধার্য ছিল। খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় হাজির হতে পারেননি। তার পক্ষে সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ হাজির দেন। একই সঙ্গে চার্জশুনানি পেছানোর আবেদন করেন। কারণ হিসেবে উল্লেখ করেন, খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার পারিবারিক কাজে অস্ট্রেলিয়া গেছেন। খালেদা জিয়ার পক্ষে তিনিই অব্যাহতি চেয়ে শুনানি করবেন। দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন অসুস্থ থাকায় তার পক্ষে সময় আবেদন করেন তাহেরুল ইসলাম তৌহিদ। আদালত খালেদা জিয়ার সময় আবেদন মঞ্জুর করেন। তবে খন্দকার মোশাররফ হোসেনের সময় আবেদন নামঞ্জুর করে চার্জশুনানি করতে বলেন। এরপর তাহেরুল ইসলাম তৌহিদ মোশাররফ হোসেনের অব্যাহতির চেয়ে শুনানি করেন। তবে এদিন তা শেষ হয়নি। আগামী ২৩ অক্টোবর মামলার পরবর্তী তারিখ ধার্য করেন আদালত। খালেদা জিয়ার আইনজীবী হান্নান ভূঁইয়া এসব তথ্য জানান। উল্লেখ্য, মামলাটিতে ১৫ জন আসামির মধ্যে ১৩ জনের অব্যাহতির বিষয়ে শুনানি শেষ হয়েছে। ২০০৭ সালের ২ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ ১৩ জনের বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলাটি দায়ের করেন দুদকের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী। ২০০৮ সালের ১৩ মে তদন্ত শেষে দুদকের উপ-পরিচালক জহিরুল হুদা খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। এখন এ মামলায় আসামির সংখ্যা ১৫ জন। ৯ আসামি মারা গেছেন বলে আদালত সূত্রে জানা গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম