ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে দৈনিক মুক্তখবর পত্রিকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু বাংলাদেশ হ্যান্ডবল দলের কোচের আইফোন ও ক্রেডিট কার্ড চুরি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি জুনে রিসোর্টটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল ফায়ার সার্ভিস: ডিজি এবার ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত নিখোঁজের দুই দিন পর ব্যাগে ভরা শিশুর লাশ উদ্ধার শিশু হাসপাতালে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব: রিজভী রাজধানীর সব হকারকে নিবন্ধনের আওতায় আনা হবে: ডিএসসিসি প্রশাসক

খালেদা জিয়াকে ‘পথের কাঁটা’ মনে করতেন শেখ হাসিনা: রিজভী

#

নিজস্ব প্রতিবেদক

২৯ নভেম্বর, ২০২৫,  8:50 PM

news image

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনা নিজের ‘পথের কাঁটা’ মনে করতেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শনিবার (২৯ নভেম্বর) সকালে চট্টগ্রামের হাটহাজারীতে তারেক রহমানের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, বেগম খালেদা জিয়াকে পথের কাঁটা মনে করতেন শেখ হাসিনা। সেই কারণে অতীতে তাকে ‘দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার’ সব রকম চেষ্টা হয়েছে। অনেকে বলেন, জেলখানায় তার খাবারে ‘বিষ মেশানো হয়েছিল’। তিনি অভিযোগ করে বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে ক্ষমতা ভোগ করেছেন নিজের, ছেলে ও পরিবারের স্বার্থে। বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব দাবি করেন, ‘স্বর্ণ কিনে মজুদ করা’, ‘লোকজন দিয়ে ব্যাংক লুট করে টাকা পাচার করানো’, এমন নানা অনিয়মের মাধ্যমেই দেশ পরিচালিত হয়েছে।  তার অভিযোগ, ‘সব ছেড়ে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছেন, তবে জমানো স্বর্ণ নিয়ে যেতে পারেননি’। দেশে এখন ‘সমাজে অস্ত্রের ঝনঝনানি’, ‘খুনোখুনি’, ‘ছাত্র নিহত হওয়া’র মতো ঘটনা ঘটছে জানিয়ে বিএনপির এই নেতা আরও বলেন,  সামনে নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক সন্ত্রাসরোধে সরকারকে কঠোর হতে হবে। প্রায় ১ কোটি মানুষ প্রবাসে থাকলেও ভোটার হিসেবে রেজিস্ট্রেশন হয়েছে মাত্র ৭৫ হাজারের মতো দাবি করে রিজভী বলেন, পাসপোর্ট ব্যবহার করে প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নিতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম