ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা বাসে উচ্চ শব্দে গান বাজালেই গুনতে হবে শত শত ডলার সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি: একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ-১ জ্বালানি তেলের উত্তাপ বাজারে দেরিতে ডেঙ্গু পরীক্ষা করায় বাড়ছে ঝুঁকি মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ জার্মানির সংসদের নিম্নকক্ষে জ্বালানি-কর ছাড়ের অনুমোদন ঘরের মাঠে ইতালিকে হারাল বেলজিয়াম এফবিআইয়ের হাজার হাজার এজেন্টের তথ্য চুরির দাবি হ্যাকার দলের জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী

খামেনি হত্যাকাণ্ডে পাকিস্তানজুড়ে সহিংসতা, নিহত ২৩

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ মার্চ, ২০২৬,  6:41 PM

news image

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যার খবর নিশ্চিত হওয়ার পর পাকিস্তানজুড়ে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয় সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানায়, বিভিন্ন ঘটনায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের কনস্যুলেটের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ১০ জন মারা গেছেন। বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী স্লোগান দেন। পুলিশ টিয়ার গ্যাস এবং ফাঁকা গুলি ছোড়ে। সংঘর্ষের সময় একটি যানবাহনে আগুন দেওয়া হয়। হাসপাতালের সূত্র জানায়, এই ঘটনায় ৯৬ জন আহত হয়েছেন। উত্তরের শহরে অন্তত ১১ জন নিহত হয়েছেন। সেখানে জাতিসংঘের একটি কার্যালয়েও আগুন দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। রাজধানীতে হাজারো মানুষ রেড জোনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এখানে দুজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। লাহোরে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটের বাইরে শত শত মানুষ সমাবেশ করেছে। পেশোয়ার প্রেস ক্লাবের সামনেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঞ্জাব সরকার ও ইসলামাবাদ প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে, যা জনসমাবেশ, মিছিল ও বিক্ষোভে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম