ঢাকা ১৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৯, ডিবির জ্যাকেট ও হ্যান্ডকাফ উদ্ধার সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু শেখ হাসিনা পরিবার ও ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ২ লাখ ৩০ হাজার কৃষকের ২২৬ কোটি টাকা ঋণ মওকুফ এই মৌসুমে সুস্থ থাকতে খেতে পারেন ৫ ভেষজ চা যে কারণে টাইটানিকের মতো সিনেমা বানাতে চান উর্বশী বিপৎসীমার ওপরে দেশের ৩ নদীর পানি দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে

খামেনির দ্বিতীয় জানাজায়ও লাখো মানুষের ঢল

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ জুলাই, ২০২৬,  12:29 PM

news image

ইরানের কোম শহরের পবিত্র জামকারান মসজিদে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার পরিবারের সদস্যদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে লাখ লাখ শোকাহত মানুষ অংশ নিয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই)  সকালে গ্র্যান্ড আয়াতুল্লাহ আবদুল্লাহ জাওয়াদি আমোলির ইমামতিতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক সাধারণ মানুষ, ধর্মীয় আলেম, সরকারি কর্মকর্তা, সামরিক কমান্ডার এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। জানাজার নামাজ শেষে মরদেহবাহী শোকযাত্রা জামকারান মসজিদ থেকে হযরত ফাতিমা মাসুমা (সা.)–এর মাজারের উদ্দেশে রওনা হওয়ার কথা আছে। সোমবার বিকেল থেকেই ইরানের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ কোমে আসতে শুরু করেন। ভোরের আগেই জামকারান মসজিদের প্রাঙ্গণ ও নামাজের স্থান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এ সময় অনেক শোকাহত ব্যক্তি পায়ে হেঁটে এবং অনেকে যানবাহনে করে শোকযাত্রায় যোগ দেন। তাদের হাতে ছিল ইরানের জাতীয় পতাকার পাশাপাশি লাল পতাকা। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় আয়াতুল্লাহ খামেনি এবং তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হন। এর প্রায় চার মাসের গত শুক্রবার (৩ জুলাই) তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় আয়াতুল্লাহ খামেনির মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। এরপর শনিবার ও রোববার বিদায় অনুষ্ঠান ও জানাজা অনুষ্ঠিত হয়। সোমবার তেহরানের রাজপথে লাখো মানুষের অংশগ্রহণে শোকযাত্রা অনুষ্ঠিত হয়। শোকানুষ্ঠান ইরানের পবিত্র শহর কোম এবং ইরাকের নাজাফ ও কারবালায় অব্যাহত থাকবে। বৃহস্পতিবার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজার প্রাঙ্গণে চূড়ান্ত জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম