ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বর্ণসহ কোটি টাকার চোরাচালান জব্দ, এপিবিএন-এর এক মাসে ৬৫৫ হারানো মোবাইল উদ্ধার রমজানে তেল-চিনি-খেজুরসহ ১০ পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় গাজীপুরের সফিপুরে একসঙ্গে নিহত ৩ কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

খাবার থেকে পোড়া গন্ধ দূর করবেন যেভাবে

#

লাইফস্টাইল ডেস্ক

২২ অক্টোবর, ২০২২,  5:34 PM

news image

রান্নার সময় এমনটা প্রায়ই হয়ে থাকে যে, রান্না বসিয়ে কোনো কারণে অন্য কাজে মনোযোগী হওয়া হয়। ফলে খাবারে পোড়া গন্ধ থেকে যায়। এক্ষেত্রে পুড়ে যাওয়া রান্না ফেলে দেয়া হয়। কিন্তু জানেন কি, সেই পোড়া খাবার ফেলে না দিয়ে গন্ধ দূর করা সম্ভব। তবে এর জন্য বিশেষ কিছু উপায় রয়েছে। রান্নার সময় যদি কেবল তলায় খানিকটা পুড়ে যায় তাহলে ভালো অংশ আলাদা পাত্রে তুলে রাখুন। তারপরে পোড়া গন্ধ দূর করতে হবে। এবার ঘরোয়া উপায়ে খাবার থেকে পোড়া গন্ধ দূর করার উপায় তুলে ধরা হলো-

* অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, চুলায় ভাত রান্না বসানোর পরে অনেকে ভুলে যান। এতে ভাতের নিচের অংশ পুড়ে যায় এবং পোড়া গন্ধ ছড়ায়। এমনটা হলে প্রথমেই উপর থেকে ভালো ভাত সরিয়ে নেন। তারপর একটি পাত্রে পাউরুটি রেখে তার উপর ভাত ঢেলে দিন। কিছুক্ষণ রাখার পরে দেখবেন পোড়া গন্ধ নেই।

* কখনো মাংস যদি পুড়ে যায় তাহলে দ্রুত ভালো মাংস আলাদা করে নিন। এবার অন্য একটি কড়াইতে ভালো করে পেঁয়াজ লাল করে ভেজে আলু ও মাংসের টুকরো দিয়ে কষিয়ে নিন। এতে পোড়া গন্ধ দূর হবে।

* দীর্ঘদিন ধরে যদি একই পাত্র ব্যবহার করেন তাহলেও যেকোনো খাবার রান্নার সময় পুড়ে যেতে পারে। এমনটা হলে পাত্রই বদলিয়ে ফেলুন।

* খাবারে যদি পোড়া গন্ধ থাকে তাহলে ভিনেগার দিতে পারেন। আবার চাইলে মশলা দিয়ে একটু নেড়েও নিতে পারেন। তবে কি মশলা, কতটুকু দেবেন তা খাবার অনুযায়ী ভেবে নিতে হবে আপনাকে।

* ওভেনে মাছ বা মাংস বেক করার সময় পুড়ে গেলে পোড়া অংশ বাদ দিতে হবে। আর বাকি অংশ থেকে পোড়া গন্ধ দূর করতে রান্নার সময় টমেটো বা চিলি সস ব্যবহার করুন। এতে পোড়া গন্ধ একদমই থাকবে না।

* মাংসের ঝোল থেকে পোড়া গন্ধ দূর করার জন্য তরকারিতে সামান্য মিষ্টি কুমড়া দিতে পারেন। কুমড়া সেদ্ধ না হওয়া পর্যন্ত চুলায় বসিয়ে রাখুন। এভাবে দশ-পনেরো মিনিট রাখার পরে কুমড়ার টুকরো তরকারির ঝোল থেকে তুলে নিন। তারপরে মাংসের টুকরোগুলো ধীরে ধীরে ঝোলে দিয়ে দিন। দেখবেন তরকারি থেকে পোড়া গন্ধ চলে গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম