ঢাকা ০৮ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে সংসদে বিল পাস সব উপজেলায় ‘মিড ডে মিল’ চালুর পরিকল্পনা: প্রধানমন্ত্রী রাজশাহীতে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস সারা দেশে হামের টিকাদানে নতুন তারিখ ঘোষণা খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা ইরানে যুক্তরাষ্ট্রের ‘চূড়ান্ত পরাজয়’ হয়েছে: রাশিয়া শেরপুর-৩ আসনে ভোটকেন্দ্র পরিদর্শন ও ফোর্সদের ব্রিফিংদিলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, সংসদে বিল পাস এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা

খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

০৮ এপ্রিল, ২০২৬,  3:17 PM

news image

খাগড়াছড়ি সদর উপজেলায় গুলি করে (ইউপিডিএফ প্রসীত খীসা) গ্রুপের এক সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ১ নম্বর খাগড়াছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আকবাড়ি এলাকায় একটি দোকানের পার্শ্ববর্তী স্থানে এ হামলার ঘটনা ঘটে। জানা গেছে, নিহত ব্যক্তি নিউটন চাকমা ওরফে নির্মল (৪৭)। তিনি রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের গবঘোনা গ্রামের মৃত সোনাধন চাকমার ছেলে। বর্তমানে তিনি খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সদর ইউনিয়নের যৌথ খামার এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। ইউপিডিএফ (প্রসীত খীসা) দলের কেন্দ্রীয় সংগঠক অংগ্য মারমা জানান, সকালে নিউটন চাকমাসহ দুজন সদস্য সাংগঠনিক কাজে আকবাড়ি এলাকায় যান। সেখানে অবস্থানকালে মাইসছড়ির দিক থেকে মোটরসাইকেলে করে আসা ৮ জনের একটি সশস্ত্র দল অতর্কিতে তাদের ওপর হামলা চালায়। তিনি অভিযোগ করেন, ঠ্যাঙ্গারে সন্ত্রাসী বাহিনীর অজিত চাকমার নেতৃত্বে এ হামলা চালানো হয়। হামলার সময় একজন পালিয়ে প্রাণে বাঁচলেও নিউটন চাকমা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। অপরদিকে ইউপিডিএফ (গণতান্ত্রিক) দলের কেন্দ্রীয় সংগঠক অমর জ্যোতি চাকমা এ ঘটনার সঙ্গে তাদের দলের সম্পৃক্ততা অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘এ ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এটি তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফল হতে পারে। বর্তমানে তাদের দলে শত্রুর অভাব নেই।’ খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে এবং লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে। লাশ উদ্ধারের পর তদন্তের মাধ্যমে হত্যার প্রকৃত কারণ উদঘাটন করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম