ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২০, পরস্পরকে দুষছে রাশিয়া-ইউক্রেন

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ মার্চ, ২০২২,  10:01 AM

news image

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেতস্ক অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় ২০ জন সাধারণ মানুষ নিহত হয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া। হামলায় আরও ২৮ জন আহত হয়েছেন জানিয়ে মস্কোর দাবি, ইউক্রেনের সামরিক বাহিনী এই হামলা করেছে। তবে মস্কোর এই অভিযোগ অস্বীকার করেছে কিয়েভ। সোমবার (১৪ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স ও সংবাদমাধ্যম বিবিসি।অবশ্য দোনেতস্কে হামলা বা হতাহতের বিষয়ে ইউক্রেনকে দোষারোপ করলেও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো প্রমাণ সামনে আনেনি। তবে ইউক্রেন ওই হামলার দায় অস্বীকার করে দাবি করেছে, রাশিয়ার সামরিক বাহিনীর নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রে এসব মানুষ নিহত হয়েছেন। রয়টার্স স্বাধীনভাবে উভয় পক্ষের বিবৃতি যাচাই করতে পারেনি বলে জানিয়েছে বার্তাসংস্থাটি।সোমবার রুশ গণমাধ্যম জানায়, ইউক্রেনের সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র দোনেতস্কের কেন্দ্রে আঘাত হানে এবং এতে ২০ জন নিহত ও আরও অনেকে আহত হন। এই ঘটনার জন্য কিয়েভকে যুদ্ধাপরাধের জন্য অভিযুক্ত করে দেশটি।অপরদিকে রাশিয়ার এই অভিযোগের জবাবে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে, হামলায় ব্যবহৃত মিসাইলটি ‘নিঃসন্দেহে রাশিয়ার ক্ষেপণাস্ত্র’ ছিল।টেলিভিশনে দেওয়া এক ভাষণে ইউক্রেনের সামরিক বাহিনীর মুখপাত্র লিওনিদ মাতিউখিন বলেন, এটি নিয়ে কথা বলেও কোনো লাভ নেই। একইসঙ্গে রাশিয়ার বিরুদ্ধে এই হামলাকে ‘প্রোপাগান্ডা’ হিসেবে ব্যবহার করার অভিযোগও সামনে আনে তিনি। দোনেতস্ক মূলত রুশপন্থি বিদ্রোহী-নিয়ন্ত্রিত বিচ্ছিন্নতাবাদী এলাকাগুলোর একটি যেখানে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে ২০১৪ সাল থেকে লড়াই চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম