ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আজ থেকে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু, পাবে ৩৪ লাখ শিশু কাজাখস্তানকে হারিয়ে শেষ ষোলোতে বাংলাদেশ বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী কঙ্গোতে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৪ অনুমতি ছাড়াই বিশ্বের ‘কয়েক ডজন’ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে হস্তক্ষেপ এআই বটের অর্থহীন হয়ে যেতে পারে আগুয়েরোর সেই বিখ্যাত গোল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা

ক্ষেপণাস্ত্রের আকাশসীমা লঙ্ঘন, ইরানকে কড়া বার্তা এরদোয়ানের

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ মার্চ, ২০২৬,  4:31 PM

news image

ইরানি ক্ষেপণাস্ত্র আকাশসীমা লঙ্ঘন করায় দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে সতর্কবার্তা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, ভবিষ্যতে কখনো এমন কোনো ঘটনা ঘটলে তুরস্ক কোনোভাবেই তা ক্ষমা করবে না, প্রয়োজনে বড় পদক্ষেপ নেবে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত দু’বার তুরস্কের আকাশসীমা লঙ্ঘণ করেছে তেহরানের ক্ষেপণাস্ত্র। প্রথমবার গত ৪ মার্চ এবং দ্বিতীয়বার ৯ মার্চ। দু’বারই ন্যাটোর এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে তুরস্কের প্রতিরক্ষা বাহিনী। সোমবার অনুপ্রবেশকারী ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংসের পর পেজেশকিয়ানকে টেলিফোন করেন এরদোয়ান। তিনি বলেন, ইরানের বেপরোয়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কারণে এই যুদ্ধে কোনো পক্ষে না থাকা সত্ত্বেও তুরস্কের ক্ষয়ক্ষতির ঝুঁকিতে আছে। বন্ধু ও ভাতৃপ্রতিম দেশগুলোতে হামলায় কারো কোনো স্বার্থ আদায় হবে না এবং আঙ্কারা কখনও এ ধরনের কার্যক্রম অনুমোদন করবে না। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং শতাধিক স্কুলছাত্রী নিহতের ঘটনায় শোকও জানিয়েছেন এরদোয়ান। এদিকে, তুর্কি প্রেসিডেন্টের অভিযোগের জবাবে ইরানি প্রেসিডেন্ট বলেছেন, তুরস্কের আকাশসীমা লঙ্ঘনকারী ক্ষেপণাস্ত্রটি ইরান থেকে ছোড়া হয়নি। তবে তারপরও বিষয়টি তদন্ত করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন পেজেশকিয়ান। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম