ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

ক্লান্তি দূর করতে খাবেন কোন খাবার

#

লাইফস্টাইল ডেস্ক

১৫ মে, ২০২৫,  5:57 PM

news image

সারাদিনের কাজের চাপ,ব্যস্ততার কারণে শরীর ক্লান্ত লাগাটাই স্বাভাবিক। নিজেকে সুস্থ রাখতে তাই ব্যায়ামের পাশাপাশি খাদ্যাভ্যাসের দিকে নজর দেওয়া জরুরি। সেক্ষেত্রে খাদ্যতালিকায় রাখতে পারেন কিছু খাবার। এসব খাবার শরীরের ক্লান্তি দূর করে শক্তি জোগায়।যেমন-

গ্রিন টি : সারাদিন শক্তি পেতে, ক্লান্তি ভাব দূর করতে, একবার অন্তত গ্রিন টি খেতে পারেন। সকালে কফির বদলে এই চা রাখেন খাদ্যতালিকায়। 

ওটস : কার্বোহাইড্রেট এবং ভিটামিন বি- এর পরিমাণ ওটসের মধ্যে প্রচুর। এই দুই উপকরণ শরীরে ভরপুর এনার্জির জোগান দেয়। সকালের নাশতায় তাই ওটস রাখা জরুরি।

ফাইবার সমৃদ্ধ ওটস অনেকক্ষণ পেটও ভরিয়ে রাখে। এতে বারবার খাওয়ার প্রবণতা কমে।

পালংশাক: এই শাকে থাকা আয়রন এবং ম্যাগনেসিয়াম শরীরের ক্লান্তি দূর করবে সহজেই। তাই খাদ্যতাীরকায় মাঝে মাঝে পালংশাকের রেসিপি রাখুন।তবে প্রতিদিন খেলে পেটে সমস্যা হতে পারে। এজন্য মাঝেমধ্যে খান। তবে কাঁচা না খাওয়াই ভালো। 

কাঠবাদাম : সকালে খালি পেটে রোজ পানিতে ভেজানো কাঠবাদাম খান। তাহলে সারাদিনের শক্তি পাবেন। তবে প্রতিদিন খেলে তিন-চারটার বেশি খাওয়া ঠিক নয়। যেদিন খাবেন, তার আগের রাতে পানিতে ভিজিয়ে রাখুন কাঠবাদাম। সকালে খোসা ছাড়িয়ে খেয়ে নিন।

কলা : প্রাকৃতিক গ্লুকোজ এবং পটাশিয়াম সমৃদ্ধ কলা খেলে তাৎক্ষণিক শক্তি মেলে। সকালের নাশতায় একটা কলা রাখুন। এতে পেট ভরবে, পুষ্টিও হবে। অন্যদিকে শরীরও শক্তি পাবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম