ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

ক্রিমিয়ার রুশ সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ আগস্ট, ২০২২,  5:04 PM

news image

ইউক্রেনের কাছ থেকে রাশিয়ার দখলকৃত অঞ্চল ক্রিমিয়ায় রুশ সেনাঘাঁটিতে গোলাবর্ষণে এক ব্যক্তি নিহত হয়েছেন। ক্রিমিয়ায় রাশিয়ার নিযুক্ত প্রশাসনিক প্রধান সার্গেই আকসিওনোভ সামাজিক যোগাযোগমাধ্যমে নিহতের এ তথ্য দিয়েছেন। সংবাদমাধ্যম বিবিসি এমনটি জানায়। ক্রিমিয়ার পশ্চিমাঞ্চলের নভোফেদোরিভকা এলাকার নিকটবর্তী সাকি সামরিক ঘাঁটিতে মঙ্গলবার বিকেল ৩টা ২০ মিনিটে এ হামলা শুরু হয়। স্থানীয়রা অন্তত ১২টি বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন। অন্যদিকে,

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে—গোলাবর্ষণ হয়েছে তবে ঘাঁটির অস্ত্রাগারে তা আঘাত হানতে পারেনি। ২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া উপত্যকা দখলে নেয় রাশিয়া। ক্রিমিয়ায় বিপুল রুশ পর্যটক এসে থাকেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গোলাবর্ষণের সময়কার ভিডিওতে দেখা গেছে, সৈকতে মানুষজন বিস্ফোরণের শব্দে ছোটাছুটি করছে। পেছনে কুণ্ডলী পাকিয়ে ধোঁয়া উড়ছে। ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে এ হামলার জন্য কিয়েভ দায়ী নয় বলে জানিয়েছেন। অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাত্রিকালীন ভিডিওবার্তায় ক্রিমিয়া নিয়ে কথা বলেছেন। কিন্তু, হামলা সম্পর্কে সরাসরি কিছু বলেননি। তিনি বলেন, ‘ক্রিমিয়া ইউক্রেনের এবং আমরা এটি কোনোদিনই ছেড়ে দেব না।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম