ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্রিকেটে ভারতের যত অবাঞ্ছিত রেকর্ড

#

স্পোর্টস ডেস্ক

২৩ ফেব্রুয়ারি, ২০২৬,  4:55 PM

news image

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট পর্বে বড় ধাক্কা খেল স্বাগতিক ভারত। আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানের বিশাল ব্যবধানে হেরে বিশ্বকাপ ইতিহাসে রানের হিসাবে নিজেদের সবচেয়ে বড় পরাজয়ের মুখ দেখল তারা। বড় হারে অবাঞ্ছিত কয়েকটি রেকর্ডের মালিক হতে হয়েছে ভারতকে। ৭৬-পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে রানের হিসাবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের হারের ব্যবধান তাদের দ্বিতীয় বৃহত্তম পরাজয়। ২০১৯ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের কাছে ৮০ রানের হারের পর এটাই সর্বোচ্চ। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত প্রথমবার পঞ্চাশের বেশি রানের ব্যবধানে হারল ভারত। তাদের আগের সবচেয়ে বড় পরাজয় ছিল ২০১০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৯ রানে। ১২-দক্ষিণ আফ্রিকার কাছে হারের আগে বিশ্বকাপে ভারতের ১২ টানা জয়। ২০২২ সালের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হারের পর এই জয়যাত্রা শুরু হয়েছিল, যা ছিল এই প্রতিযোগিতায় যে কোনো দলের জন্য দীর্ঘতম জয়ের ধারা। ১৭-রবিবারের হারে আইসিসির সীমিত ওভারের টুর্নামেন্ট ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি মিলিয়ে ভারতের টানা ১৭ ম্যাচ জয়ের রেকর্ডে ছেদ পড়ল। তাদের আগের হার ছিল ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে, সেটিও ছিল আহমেদাবাদে। ১৪-৭-টি-টোয়েন্টি বিশ্বকাপে এই হারের পর রান তাড়ায় ভারতের জয়-পরাজয়ের রেকর্ড এটি। এই প্রতিযোগিতায় তাদের চেয়ে ভালো জয়-পরাজয়ের রেকর্ড অস্ট্রেলিয়ার, ২২ জয়ের বিপরীতে ১০ হার। ১১-এই বিশ্বকাপে ভারতের ডাক মারা ব্যাটারের সংখ্যা। এখন পর্যন্ত যে কোনো দলের জন্য যা সর্বোচ্চ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম