ঢাকা ১১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নিখোঁজের দুই দিন পর মধ্যরাতে ইপিজেডের ফটকের সামনে মিলল যুবকের লাশ ২০১৯ সালে ডেঙ্গুর প্রকোপ ছিল বেশি, বর্তমানে নিয়ন্ত্রণে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি দিতে গিয়ে নারীসহ আটক ৪ হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর টেকনাফে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ২ খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানের লাইসেন্সে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর মক্কা-মদিনা ইস্যুতে কোনো ছাড় নয়, সৌদিকে যেকোনো সহযোগিতায় প্রস্তুত ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুর সময় পরিচ্ছন্নতার ওপর জোর দুই সিটির

ক্রিকেটার নাসির-তামিমার মামলা, নথি তলব জজ কোর্টের

#

নিজস্ব প্রতিবেদক

০৬ মার্চ, ২০২২,  8:55 PM

news image

ক্রিকেটার নাসির হোসাইন ও তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ চ্যালেঞ্জ করা হয়েছে। রোববার (৬ মার্চ) ডিভোর্স ছাড়াই অন্যের স্ত্রীকে বিয়ের মামলায় ঢাকার মহানগর দায়রা জজ আদালতে রিভিশন মামলাটি করেন তারা। মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ রিভিশন গ্রহণ করে সিএমএম আদালত থেকে নথি তলবের আদেশ দেন।

একইসঙ্গে আগামী ১ আগস্ট এই বিষয়ে শুনানির তারিখ ঠিক করেন বিচারক ইমরুল কায়েশ মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস পাল বিষয়টি নিশ্চিত করেছেন। গত ৯ ফেব্রুয়ারি ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে অভিযোগ গঠন মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ঢাকার অতিরিক্ত মুখ্যমহানগর হাকিম তোফাজ্জল হোসেন। তবে নাসিরের শাশুড়ি সুমি আক্তারকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে। গত বছর ২৪ ফেব্রুয়ারি তাম্মির স্বামী রাকিব হাসান মামলাটি করেন। মামলায় বলা হয়, আগের বিয়ে গোপন থাকা অবস্থায় অন্যত্র বিয়ে, অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়ায় মানহানির অভিযোগ আনা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম