ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

ক্যারিবীয় সাগরে আবারও জাহাজে মার্কিন হামলা, নিহত ৩

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ নভেম্বর, ২০২৫,  10:42 AM

news image

আবারও ক্যারিবীয় সাগরে জাহাজে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এতে জাহাজে থাকা অন্তত তিনজন নিহত হয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার রাতে এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই অভিযান পরিচালিত হয়েছে এবং অভিযানের অংশ হিসেবে জাহাজে হামলা চালানো হয়। পিট হেগসেথ বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই জাহাজটিকে ‘অবৈধ মাদক চোরাচালানে জড়িত’ বলে শনাক্ত করা হয়েছিল।” হামলায় কোনও মার্কিন সেনার ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান তিনি।  ওয়াশিংটনের দাবি, সাম্প্রতিক মাসগুলোতে ক্যারিবীয় অঞ্চলে মাদক চোরাচালান ও সংশ্লিষ্ট সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান জোরদার করা হয়েছে। এর আগে গত সেপ্টেম্বর থেকে এই অঞ্চলে মাদক বহনকারী জাহাজগুলোর বিরুদ্ধে ১০টি হামলা চালিয়েছে মার্কিন বাহিনী, যার ফলে কমপক্ষে ৪৩ জনের প্রাণহানি ঘটেছে। এসব হামলায় প্রধান টার্গেট ছিল ক্যারিবীয় অঞ্চলের ভেনেজুয়েলার জাহাজগুলো। ফলে দুটির মধ্যে উত্তেজনা বিরাজ করছে দেশ। পেন্টাগন রিপোর্ট লেখা পর্যন্ত ক্যারিবীয় অঞ্চলে সাতটি যুদ্ধজাহাজ, একটি সাবমেরিন, ড্রোন এবং যুদ্ধবিমান মোতায়েন করেছে এবং মেক্সিকো উপসাগরে মোতায়েন করেছে আরেকটি যুদ্ধজাহাজ। সূত্র: আল-জাজিরা, রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম