ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ক্যামেরুনেস্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে নিহত ৬

#

আন্তর্জাতিক ডেস্ক

২৫ জানুয়ারি, ২০২২,  4:39 PM

news image

ক্যামেরুনে আফ্রিকা নেশন্স কাপের ম্যাচ দেখতে গিয়ে স্টেডিয়ামের বাইরে প্রচণ্ড ভিড়ে পদপিষ্ট হয়ে ছয়জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। ভিডিও ফুটেজে দেখা যায়, ফুটবলভক্তরা রাজধানী ইয়াউন্ডের পল বিয়া স্টেডিয়ামে প্রবেশ করতে প্রচণ্ড ধাক্কাধাক্কি করছেন। ক্যামেরুনের মধ্যাঞ্চলের গভর্নর নাসেরি পল বিয়ার বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানায়, হতাহত আরও বাড়তে পারে। অন্য একটি প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় বহু শিশু নিখোঁজ হয়েছে।

স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা ৬০ হাজার দর্শকের কিন্তু করোনা বিধিনিষেধের কারণে ৮০ শতাংশের বেশি পূর্ণ করায় নিষেধাজ্ঞা ছিল। ম্যাচ সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ৫০ হাজার মানুষ খেলা দেখতে স্টেডিয়ামে ঢুকতে চাচ্ছিলেন। দেশটির রাষ্ট্রীয় টিভি চ্যানেল সিআরটিভি জানায়, ছয়জনের মৃত্যু এবং বহু মানুষ আহত হয়েছে। হাসপাতালের সেবিকা অলিঙ্গা প্রুডেন্স এপিকে বলেন, আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ) এক বিবৃতিতে জানায়, এ ঘটনার তদন্ত চলছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। এ ঘটনা সত্ত্বেও ক্যামেরুন ও কোমোরোসের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে এবং এতে স্বাগতিকরা ২-১ গোলে জয় পেয়েছে।-সূত্র: বিবিসি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম