ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

কোভিড-১৯ আক্রান্ত হিলারি ক্লিনটন ও জেন সাকি

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ মার্চ, ২০২২,  5:58 PM

news image

কোভিডে-১৯ আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। তবে তার এখনো গুরুতর কোনো উপসর্গ দেখা যায়নি এবং তিনি সুস্থ আছেন। তিনি নিজেই তার টুইটার একাউন্ট থেকে কোভিড আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন। এতে ডেমোক্রেট দলের সাবেক এই প্রেসিডেন্ট পদপ্রার্থী বলেন, সুস্থ বোধ করছি। এছাড়া একইদিনে কোভিড শনাক্ত হয়েছে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকিরও। মিন্টের খবরে জানানো হয়েছে, হিলারি ক্লিনটন আক্রান্ত হলেও কোভিডমুক্ত আছেন বিল ক্লিনটন। সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের কোভিড টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে। তারপরেও তিনি আগামি কয়েকদিন কোয়ারেন্টিনে থাকবেন বলে জানা গেছে। কোভিড আক্রান্ত হওয়ার পর ৭৪ বছর বয়স্ক হিলারি জানান, ভ্যাকসিন গ্রহণ করায় তিনি গুরুতর অসুস্থ হওয়া থেকে বেঁচে গেছেন। তিনি সবাইকে ভ্যাকসিন ও বুস্টার ডোজ গ্রহণের আহ্বান জানিয়েছেন। এদিকে কোভিড আক্রান্ত হয়েছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকিও। তিনিও নিজেই এ কথা ঘোষণা করেন। প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ইউরোপ সফরে যাওয়ার কথা ছিল তার। এ উপলক্ষেই কোভিড পরীক্ষা করেন তিনি। তখনই পিসিআর টেস্টের ফলাফল পজেটিভ জানতে পারেন জেন সাকি। এরফলে তাকে তার ইউরোপ সফর বাতিল করতে হয়েছে। তিনি জানান, একদিন আগেই প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে দুটি বৈঠক করেছেন তিনি। তবে তাদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় ছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম