ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

কোটা সংস্কার আন্দোলনে ফের উত্তাল জাবি, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

#

নিজস্ব প্রতিবেদক

১০ জুলাই, ২০২৪,  11:11 AM

news image

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে দিনব্যাপী ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ কর্মসূচি শুরু করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (১০ জুলাই) সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে গিয়ে দিনব্যাপী অবরোধের জন্য অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় বিক্ষোভ মিছিল থেকে শিক্ষার্থীদেরকে ‘‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’’, ‘‘কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’’, ‘‘মেধাবীদের কান্না, আর না আর না’’, ‘‘মেধা নাকি কোটা মেধা মেধা’’ প্রভৃতি স্লোগান দিতে দেখা যায়। আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, আজ আপিল বিভাগের শুনানিতে শিক্ষার্থীদের পক্ষে রায় না আসলে কঠোর আন্দোলনে যাবেন তারা। একপর্যায়ে তারা দাবি পূরণ না হলে পুরো বাংলাদেশ অচল করে দেয়ার হুঁশিয়ারি দেন। এ দিকে অবরোধের কারণে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। তবে রোগী বহনকারী গাড়ি ও জরুরি সেবার গাড়ি ছেড়ে দিচ্ছেন শিক্ষার্থীরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম