ঢাকা ২২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
নড়াইলে সাবেক এমপি-মেয়রসহ অন্তত ১৫টি বাড়িঘরে অগ্নিসংযোগ-ভাঙচুর কলাপাড়া উপকূলে ৪ দিন ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, জনজীবনে চরম ভোগান্তি এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ চায় বাংলাদেশ বিপিএল ফিক্সিং: অভিযোগ স্বীকার ৭ ক্রিকেটার-কর্মকর্তার ঘূর্ণিঝড় আকভান নিয়ে সবশেষ যা জানাল আবহাওয়া অফিস খিলগাঁওয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উপবৃত্তি নিয়ে সুখবর দিল সরকার টেক্সপ্রো ইকো অ্যাপারেল'র সাথে এনসিসি ব্যাংকের পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর পুতিনকে ‘খুনি’ বললেন জেলেনস্কি চোটে কয়েক মাসের জন্য মাঠের বাইরে কেইন

কুয়েটের ৩৭ শিক্ষার্থী বহিষ্কার, ঢাবিতে বিক্ষোভের ডাক

#

১৫ এপ্রিল, ২০২৫,  6:00 PM

news image

খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৩৭ শিক্ষার্থী বহিষ্কারের ঘটনা ‘অন্যায্য’ উল্লেখ করে স্ট্যান্ড উইথ কুয়েট কর্মসূচি ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। মঙ্গলবার (১৫ এপ্রিল) সাংবাদিকদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক বিল্লাহ এই তথ্য জানান। এদিকে কুয়েট শিক্ষার্থীদের ওপর প্রশাসনের চলমান আচরণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন করবেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা।   দুপুর ১টায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। এতে বুয়েটের বর্তমান শিক্ষার্থীসহ প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন। এদিকে একই ঘটনায় দুপুর ২টায় সংবাদ সম্মেলনে করবে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এটি অনুষ্ঠিত হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম