ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
রংপুরে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার, আটক ৩ ইনিংস ব্যবধানে ২ দিনেই ম্যাকাই টেস্ট হারল বাংলাদেশ নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বঙ্গভবনে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান কুয়েতে ভিসা নিয়ে নতুন নিয়ম, আর মিলবে না বিশেষ সুবিধা সচিবালয়ে প্রথমবার অফিস করছেন তথ্যমন্ত্রী আন্দালিব পার্থ, ফুল দিয়ে বরণ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন মাঠেই থেমে গেল পর্তুগিজ ফুটবলারের জীবন ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপলো জাপান

কুমিল্লায় ব্যবসায়ী হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড

#

১১ জুলাই, ২০২৪,  3:40 PM

news image

কুমিল্লা মুরাদনগর উপজেলার উত্তর ত্রিশ গ্রামের বাসিন্দা কাপড় ব্যবসায়ী ফারুক আহমেদ রাজুকে (২২) হত্যার দায়ে ৪ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন। বৃহস্পতিবার (১১ জুলাই) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছা. ফরিদা ইয়াসমিন এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলো মুরাদনগর উপজেলার উত্তর ত্রিশ গ্রামের রফিক মিয়া, একই উপজেলার মির্জানগর গ্রামের সুমন মিয়া, আবদুল মান্নান ও ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর গ্রামের নাজমুল শিকদার। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, পাওনা টাকার জের ধরে ২০১৩ সালের ২ ডিসেম্বর বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয় ফারুক আহমেদ রাজুকে। তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে সেপটিক ট্যাংকে ফেলে দেওয়া হয়। পরে দেহটি মাটি চাপা দেওয়া হয়। এ ঘটনায় নিহতের বাবা মো. মোস্তফা বাদী হয়ে মুরাদনগর থানায় চারজনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে দীর্ঘ শুনানির পর আদালত ২২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এ রায় দেন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম