ঢাকা ২২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু ২০৩০ সালে মাছ রপ্তানির লক্ষ্য ১০০ কোটি ডলার খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী কুমিল্লায় ১৬ ঘণ্টা পর উদ্ধার লাইনচ্যুত ট্রেন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা ও শিক্ষকের বাড়িতে ভাঙচুর স্পেনের রাজপরিবারের সম্মাননা পাচ্ছেন মেসি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি পর্যটকদের বিকেল ৪টার মধ্যে সাজেক ভ্যালি ছাড়ার নির্দেশ

কুমিল্লায় ১৬ ঘণ্টা পর উদ্ধার লাইনচ্যুত ট্রেন

#

নিজস্ব প্রতিনিধি

২২ অক্টোবর, ২০২৬,  11:33 AM

news image

কুমিল্লার নাঙ্গলকোটে লাইনচ্যুত কর্ণফুলী কমিউটার ট্রেনের বগিগুলো প্রায় ১৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে রিলিফ ট্রেনের সাহায্যে উদ্ধারকাজ শেষ হয়। তবে দুর্ঘটনাকবলিত এলাকায় রেললাইন মেরামতের কাজ এখনো চলছে।


রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, লাইন সংস্কার ও প্রয়োজনীয় কারিগরি কাজ শেষ করতে সকাল ১১টা পর্যন্ত সময় লাগতে পারে। এরপর ঢাকা-চট্টগ্রাম রুটের আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।


এর আগে, বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় নাওটি স্টেশনসংলগ্ন আজগরা এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ইঞ্জিনসহ চারটি বগি লাইন থেকে ছিটকে পড়ে। দুর্ঘটনার পর থেকে রেলপথে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।


এরপর বুধবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম থেকে আসা রিলিফ ট্রেন উদ্ধার কাজ শুরু করে দুর্ঘটনার সাড়ে পাঁচ ঘণ্টা পর। 


এদিকে দুর্ঘটনার পেছনে দায়িত্বে অবহেলার অভিযোগে রেলওয়ের ফেনীর ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী গোলাম সরোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং এ ঘটনায় অন্য কারও দায় রয়েছে কি না, তা শনাক্ত করতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম