ঢাকা ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ, এবারও অনলাইনে বিক্রি শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নিলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ঋণখেলাপি ও দ্বৈত নাগরিক প্রার্থীদের বিষয়ে ইসি এখন তদন্ত করতে পারে: সুজন জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান ডিএমপি কমিশনারের পদ থেকে অব্যাহতি নিলেন সাজ্জাত আলী মশার যন্ত্রণা থেকে নগরবাসীকে দ্রুত স্বস্তি দিতে কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী চলতি বছরের ফিতরার হার নির্ধারণ খাল খনন কর্মসূচি একটি বিপ্লব: পানিসম্পদ মন্ত্রী বাংলাদেশ থেকে মুরগি-ডিম নেবে না সৌদি আরব

কিশোর গ্যাংয়ের হামলা সংবাদকর্মী আহত

#

নাসরিন পারভীন

২৭ জানুয়ারি, ২০২২,  3:43 PM

news image

গতকাল আনুমানিক সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে স্হানীয় সংবাদকর্মী'র মাধ্যমে জানতে পেরে বামনারটেকে ১০তলা ভবনের ৬ তলায় একটি আত্মহত্যা নাকি হত্যা ঘটনার তথ্য সংগ্রহ করতে গেলে কিশোর গ্যাংয়ের বাধা ও হামলার শিকার হোন ২জন সাংবাদিক। জানা যায়- ২৬ জানুয়ারী রাত নয়টায় পুলিশের উপস্থিতিতে এমন জঘন্যতম হামলা করে কিশোর গ্যাং লিডার নিলয় ও আরিফ সহ তাদের সহযোগী আরও ৭-৮জন দফায় দফায়।নিহত যুবতী জান্নাতুল ফেরদৌস(কাকলী ২৪)'র মা হত্যাকান্ডের বিস্তারিত জানানোর সময় নিলয় ও আরিফ উপস্থিত থেকে বার বার বিভিন্নভাবে বাধা প্রদান ও হুমকি ধামকি দিয়ে ভীতি সৃষ্টি করার চেষ্টা করেন,

একপর্যায়ে ঘটনাস্থলে এসআই ভুক্তভোগী পরিবারের বড় ছেলের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেওয়ার সময় কিসের স্বাক্ষর জানতে চাইলে কর্তব্যরত পুলিশ সদস্য অসদাচরণ করেন এবং লাশ ও অভিযুক্ত হাসেমকে নিয়ে বেড়িয়ে পড়েন।অভিযুক্তকে পিকভ্যানে উঠানোর সময় ভিডিও ফুটেজ সংগ্রহকালে কিশোর গ্যাংয়ের গ্রুপ লিডার নিলয় ও আরিফের নেতৃত্বে প্রায় ২৫-৩০ জন সদস্য ক্যামেরা ও ক্যামেরা ব্যাগ কেড়ে নিয়ে এলোপাতাড়ি হামলা শুরু করেন সাংবাদিক মিরাজ সিকদার ও মাহমুদুল হাসান আশিকের উপর।হামলার হাত থেকে বাঁচার চেষ্টায় পুলিশ পিক-আপ ভ্যানে উঠার চেষ্টা করলে পুলিশ সদস্য'রা ধাক্কা দিয়ে ফেলে দেয় বলে জানা যায়- বিষয়টি জানতে পেরে উত্তরার সংবাদকর্মীরা থানায় মামলা করতে গেলে  থানায় প্রবেশে বাধা পাওয়ায় ২ঘন্টা পর্যন্ত অপেক্ষায় থেকে অতঃপর অফিসার্স ইনচার্জ মেহেদী হাসান বলেন আপনারা কাল আসেন তারপর শুনবো আপনাদের কথা।দীর্ঘ সময় অপেক্ষার পর অভিযোগ গ্রহন কালে সাংবাদিক'রা ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্ত কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবী জানান।একাধিক বার চেষ্টা করেও পাওয়া যায়নি ঢাকা উত্তর জোনের উপ পুলিশ কমিশনার'কে।হামলার শিকার সাংবাদিক'রা বলেন থানায় মামলা দায়ের করতে পারিনি, তবে কর্তৃপক্ষ অভিযোগ গ্রহন করেছেন। আরও জানান থানায় সুফল না পেলে বিজ্ঞ আদালতের দ্বারস্থ হবো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম