ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

কিয়েভ থেকে ‘সেনা প্রত্যাহারে বাধ্য হচ্ছে রাশিয়া’

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ মার্চ, ২০২২,  11:09 AM

news image

ব্যাপক ক্ষয়ক্ষতির হওয়ায় রাশিয়া কিয়েভ অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করতে বাধ্য হচ্ছে বলে দাবি করছে ইউক্রেনের সামরিক বাহিনীর জেনারেল স্টাফ। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। যুদ্ধ-সম্পর্কিত সর্বশেষ তথ্যে জেনারেল স্টাফ বলেছেন, রুশ বাহিনীর দুটি ব্যাটালিয়ন কৌশলগত দলকে প্রত্যাহার করে বেলারুশে নেওয়া হয়েছে। আরও বলা হয়, রাশিয়া থেকে ইউক্রেনে সৈন্য পাঠানোর পরিমাণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

এদিকে, যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রাশিয়া কৃষ্ণ সাগর উপকূলে নৌ-অবরোধের মাধ্যমে ইউক্রেনকে আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্য থেকে বিচ্ছিন্ন করেছে। গত সপ্তাহে রাশিয়া বলেছিল যে, তারা পূর্বাঞ্চলে তাঁদের আক্রমণে আবারও মনোনিবেশ করার পরিকল্পনা করেছে। যদিও এরপর থেকেও গুরুত্বপূর্ণ শহরগুলোতে হামলার খবর অব্যাহত রয়েছে। এদিকে, ইউক্রেনের উচ্চ-পর্যায়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে রাশিয়ার উচ্চ-পর্যায়ের প্রতিনিধি দলের পরবর্তী ধাপের আলোচনা তুরস্কে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আজ সোমবার থেকে এ ধাপের আলোচনা শুরু হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম