ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

কিউবার উপকূলে ৬.১ মাত্রার ভূমিকম্প

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ জুন, ২০২৬,  8:39 PM

news image

কিউবার উত্তর-পশ্চিম উপকূলে ভূমিকম্পপ্রবণ নয় এমন অঞ্চলে ৬ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের কম্পন কিউবা ছাড়াও মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা পর্যন্ত অনুভূত হয়। মঙ্গলবার বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।  যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ১ এবং এটি ভূপৃষ্ঠের প্রায় ২৬ কিলোমিটার গভীরে সংঘটিত হয়। এর কেন্দ্রস্থল ছিল কিউবার মান্তোয়া শহর থেকে প্রায় ১০৪ কিলোমিটার পশ্চিম-উত্তর-পশ্চিমে। এটি রাজধানী হাভানা থেকে গাড়িতে প্রায় দুই থেকে চার ঘণ্টার দূরত্বে অবস্থিত। ভূমিকম্প বিশেষজ্ঞ পল আর্ল জানিয়েছেন, এই অঞ্চলে এমন ভূমিকম্প অত্যন্ত বিরল। তার মতে, ভূমিকম্পটি একটি টেকটোনিক প্লেটের অভ্যন্তরে সংঘটিত হয়েছে, যেখানে সাধারণত প্লেট সীমানার তুলনায় কম এবং ছড়িয়ে-ছিটিয়ে ভূমিকম্প হয়ে থাকে। তথ্য অনুযায়ী, এর আগে এই এলাকার ৩২২ কিলোমিটারের মধ্যে ১৮৮০ সালের পর এত শক্তিশালী ভূমিকম্প আর রেকর্ড করা হয়নি। তখন কিউবার সান ক্রিস্টোবাল এলাকায় ৬ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে কিউবায় ভূমিকম্পটি আতঙ্ক সৃষ্টি করেছে, যেখানে দীর্ঘদিনের অর্থনৈতিক সংকটের কারণে বহু ভবনের অবস্থা দুর্বল। পাশাপাশি বিদ্যুৎ বিভ্রাটের কারণে যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, ভূমিকম্পের সময় মানুষ আতঙ্কে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। পশ্চিম কিউবার পিনার দেল রিও এলাকার বাসিন্দা ইউস্মিলা হার্নান্দেজ বলেন, ‘আমি এর আগে এমন কিছু অনুভব করিনি। মানুষ ভয় পেয়ে বাইরে ছুটে বেরিয়েছে। এটি সম্পূর্ণ অস্বাভাবিক ছিল।’ ইউএসজিএস জানিয়েছে, কম্পন মেক্সিকোতেও অনুভূত হয়েছে। দেশটির জনপ্রিয় পর্যটন কেন্দ্র ক্যানকুন, প্লায়া দেল কারমেন ও তুলুমে ভূমিকম্পের প্রভাব পড়ে। ক্যানকুন শহরের কেন্দ্র এলাকায় আতঙ্কিত মানুষ ভবন থেকে বাইরে বেরিয়ে আসে। মেক্সিকোর ইউকাতান ও কুইন্তানা রু রাজ্যে জরুরি সতর্কতা জারি করা হয়। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে স্থানীয় গভর্নররা জানিয়েছেন। ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা বা পর্যবেক্ষণ জারি করা হয়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম