ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ব্রাজিলের হয়ে খেলা নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন কাজ শুরু ১৩ জেলায় ব্যাপক বজ্রবৃষ্টির আভাস, নৌবন্দরেও সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা ইতালির কোচ হিসেবে ফিরছেন রবার্তো মানচিনি শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

কাশ্মীর সীমান্তে নিজ রাইফেলের গুলিতে ভারতীয় সেনা নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ মে, ২০২৫,  10:58 AM

news image

কাশ্মীর সীমান্তে নিজ রাইফেলের গুলিতে এক ভারতীয় সেনার মৃত্যুর পাওয়া গেছে। রবিবার দেশটির জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলার আন্তর্জাতিক সীমান্তের কাছে এই ঘটনা ঘটে। নিহত সেনার পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। সেনা কর্মকর্তাদের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সীমান্তে একটি পোস্টের ভেতরে ওই সেনা সদস্য তার সার্ভিস রাইফেল থেকে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তেলেঙ্গানার বাসিন্দা ২৮ বছর বয়সী এই সৈনিক সীমান্ত ফাঁড়ির সরোজে সেন্ট্রি ডিউটিতে ছিলেন। সার্ভিস রাইফেল থেকে গুলি লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সেনাবাহিনীর দেয়া তথ্যমতে, ঘটনাটি বিকেল সাড়ে ৪টার দিকে ঘটে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে যে সৈনিক আত্মহত্যা করেছেন। তবে, তার এই পদক্ষেপের পেছনের উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। সূত্র : এনডিটিভি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম