ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ব্রাজিলের হয়ে খেলা নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন কাজ শুরু ১৩ জেলায় ব্যাপক বজ্রবৃষ্টির আভাস, নৌবন্দরেও সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা ইতালির কোচ হিসেবে ফিরছেন রবার্তো মানচিনি শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

কাশ্মীরে সেনাঘাঁটিতে জঙ্গি হামলায় নিহত ৬

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ আগস্ট, ২০২২,  11:23 AM

news image

জম্মু ও কাশ্মীরে সেনাঘাঁটিতে জঙ্গি হামলার ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে রজৌরির নিয়ন্ত্রণরেখার (এলওসি) কাছে জঙ্গিদের হামলায় নিহত হয়েছেন তিন সেনা সদস্য। আহত হয়েছে আরও তিনজন। এ সময় সেনাদের পাল্টা গুলিতে নিহত হয়েছে তিন জঙ্গিও। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়েছে, রজৌরি শহরের ২৫ কিলোমিটার দূরে পরগল এলাকার ওই ঘাঁটিতে হামলার সময় সেনার একটি কোম্পানি মোতায়েন ছিল। সংঘর্ষের পরেই পাহাড়-জঙ্গলে ঘেরা ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়। এক সেনা কর্মকর্তা বলেন, আশপাশের এলাকায় আরও কয়েকজন অনুপ্রবেশকারী জঙ্গি লুকিয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেনা সূত্রের খবর, নিয়ন্ত্রণরেখা লাগোয়া ওই ঘাঁটিতে হামলাকারীরা দুই জঙ্গি আসলে আত্মঘাতী (ফিদায়েঁ) বাহিনীর। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, তারা পাকিস্তান জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তইয়েবার সদস্য। তবে ওই এলাকায় সম্প্রতি জইশ-ই-মহম্মদের ‘আফজল গুরু স্কোয়াড’-এর তৎপরতাও নজরে এসেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম