ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

কালকিনিতে দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০

#

নিজস্ব প্রতিনিধি

১৮ ডিসেম্বর, ২০২১,  12:11 PM

news image

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগরে দুই গ্রুপের সংঘর্ষে শতাধিক হাত বোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার (১৮ ডিসেম্বর) সকালে এলাকার আপং কাজী ও কবির খান গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে। আহতদের বরিশাল,

শরিয়তপুর ও কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানায়, পূর্ব এনায়েতনগর এলাকার কালাই সরদারের চর গ্রামের ভুলু খানের ছেলে মিরাজ খানের সম্প্রতি বাম পা কেটে নিয়ে যায় স্থানীয় আপাং কাজীর লোকজন। এ ঘটনায় মিরাজ খানের ভাই কালাম খান বাদি হয়ে কালকিনি থানায় আপাং কাজীসহ ৩৫ জনকে আসামি করে মামলা করেন। এতে ক্ষিপ্ত হয়ে পা কাটা মামলার বাদির চাচা একই এলাকার তিতাই খানের ছেলে লিয়াকত খানের দুই পা হাতুড়ি দিয়ে পিটিয়ে ভেঙে দেয় আসামিরা। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। এর জেরে শনিবার আবারও দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইশতিয়াক আশরাফ রাসেল বলেন, পূর্ব এনায়েত নগরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম