ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

কারাগারে হঠাৎ অসুস্থ সাবেক শিল্প প্রতিমন্ত্রীকে ঢামেকে ভর্তি

#

নিজস্ব প্রতিবেদক

১৫ জানুয়ারি, ২০২৫,  11:48 AM

news image

সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার আজ ঢাকা কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।বুধবার (১৫ জানুয়ারি) সকাল ৬টার দিকে তিনি কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল সোয়া ৭টার দিকে সাবেক শিল্প প্রতিমন্ত্রীকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান গণমাধ্যমকে বলেন, আজ সকালের দিকে কেন্দ্রীয় কারাগারে সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে ভর্তি নেন। সাবেক শিল্প প্রতিমন্ত্রীকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী চানমিয়া বলেন, আজ সকালের দিকে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হওয়ার কারণে কামাল আহমেদ মজুমদারকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। পরে ডাক্তাররা তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে মেডিসিন ওয়ার্ডে ভর্তি নেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার আজ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢামেকে নিয়ে আসেন কারারক্ষীরা। পরে তাকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করে নেন চিকিৎসকরা। প্রসঙ্গত, সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন কামাল আহমেদ মজুমদার। এর আগে একাদশ সংসদ নির্বাচনে জয়ী হয়ে শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভায় শিল্প প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। কামাল মজুমদার ১৯৯৬, ২০০৯ ও ২০১৪ সালেও আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তিনি মোহনা টিভিরও চেয়ারম্যান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম