ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

কারাকাসে মার্কিন হামলায় নিহত ১০০ : ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ জানুয়ারি, ২০২৬,  4:52 PM

news image

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে রাজধানী কারাকাসে পরিচালিত মার্কিন হামলায় অন্তত ১০০ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। বুধবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলো এই তথ্য নিশ্চিত করেছেন। কারাকাস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে কাবেলো বলেন, ‘এ পর্যন্ত, আমি আবার বলছি, এ পর্যন্ত ১০০ জন নিহত এবং প্রায় একই সংখ্যক মানুষ আহত হয়েছেন। আমাদের দেশের ওপর এই হামলা ছিল ভয়াবহ।’ স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, আটকের সময় মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস আহত হন। তবে তারা বর্তমানে ‘সুস্থ হয়ে উঠছেন’। চলতি সপ্তাহে নিউইয়র্কের এক আদালতে হাজির করার সময় উভয়কেই নিজের পায়ে হেঁটে চলাচল করতে দেখা গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম