ঢাকা ১৩ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

কাভিশ ব্যান্ডের সঙ্গে এক মঞ্চে শিরোনামহীন-মেঘদল

#

ক্রীড়া প্রতিবেদক

১৬ নভেম্বর, ২০২৫,  4:48 PM

news image

বছর না ঘুরতেই দ্বিতীয়বারের মত ঢাকায় আসছে পাকিস্তানের ব্যান্ড ‘কাভিশ’। ‘ওয়েভ ফেস্ট: ফিল দ্য উইন্টার’ শিরোনামের কনসার্টে গান শোনাবে দলটি।  এই কনসার্টে দেশের দুই ব্যান্ড ‘শিরোনামহীন’ ও ‘মেঘদলও’ গানের পরিবেশনা নিয়ে হাজির থাকবে। কনসার্টের আয়োজন করেছে প্রাইম ওয়েভ কমিউনিকেশন। প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর ইনফতার দানিয়াল জানান, আগামী ৫ ডিসেম্বর ঢাকার মাদানি অ্যাভিনিউয়ের কোর্টসাইডে হবে এই কনসার্ট। আমাদের দর্শকদের একটা সুন্দর মুহূর্ত উপহার দিতে যাচ্ছি। কাভিশের সঙ্গে ‘শিরোনামহীন’ ও ‘মেঘদল’ ছাড়াও আরও কিছু শিল্পী থাকবেন। দর্শকরা তাদের সেরা একটা সময় আমাদের কনসার্টে কাটাতে পারবেন।” সাড়ে ৪ হাজার থেকে ৫ হাজার দর্শকের জন্য এই আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দানিয়াল। তিনি জানান, আমরা দর্শকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতেই এই জায়গাটি বেছে নিয়েছি। ওয়েভ ফেস্ট: ফিল দ্য উইন্টার’ কনসার্ট শুরু হবে বিকেল ৫টায়, চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত। দর্শকের জন্য কনসার্টের মাঠের গেইট খুলে দেওয়া হবে দুপুর ৩টায়। টিকটিকি নামের অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে কনসার্টের টিকেট।  চলতি বছরের জানুয়ারিতে ‘ঢাকা ড্রিমস’ কনসার্টে গাইতে ঢাকায় এসেছিল ‘কাভিশ’। ১৯৯৮ সালে গায়ক জাফর জাইদি এবং মাজ মাওদুদের হাত ধরে গড়ে ওঠে ব্যান্ডটি। তাদের প্রথম অ্যালবাম ‘গুনকালি’ আসে ২০০৯ সালে। ‘কাভিশের’ পরিচিত গানের মধ্যে রয়েছে ‘বাচপান’, ‘তেরে পেয়ার মে’, ‘মোরে সাইয়া’, ‘নিন্দিয়া রে’, ‘ফাসলে’সহ আরো কিছু।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম