ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

কাপাসিয়ায় ফায়ার সার্ভিস সপ্তাহ পালিত

#

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

০৪ নভেম্বর, ২০২১,  9:18 PM

news image

 ‘"মুজিব বর্ষে শপথ করি' দুর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি’" - এই প্রতিপাদ্য সামনে রেখে গাজীপুরের কাপাসিয়া উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১ পালিন হয়েছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর ) দুপুরে কাপাসিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে উদ্যোগে এই সপ্তাহ উদযাপন করা হয় । ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান, উপজেলা নিবার্হী অফিসার একেএম গোলাম মোর্শেদ খান পাভেল ।এ উপস্থিত ছিলেন ঢাকা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সহকারী পরিচালক দপ্তরের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মোঃ সাখাওয়াত হোসেন , কাপাসিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সাব অফিসার মোঃ আওসাদ মিয়া সহ কাপাসিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর অগ্নিকাণ্ড সহ সকল দুর্যোগ মোকাবিলা ও নাগরিক সুরক্ষা নিশ্চিত করণের মাধ্যমে এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে সক্ষমতা অর্জন করে। দুর্যোগ-দুর্ঘটনায় জীবন ও সম্পদ রক্ষার মাধ্যমে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা। গতি, সেবা ও ত্যাগ আমাদের মূলমন্ত্র দুর্যোগ মোকাবিলায়  আমরা দৃঢ় প্রতিজ্ঞ । ৪ থেকে ৬ নভেম্বর পর্যন্ত সারাদেশে এ উপলক্ষে মহড়া ও গণসংযোগ আয়োজন, ক্রোড়পত্র প্রকাশ, যান্ত্রিক শোভাযাত্রা, লিফলেট ও পোস্টারসহ নানা প্রচারপত্র বিতরণ এবং বিভিন্ন পোশাকশিল্প প্রতিষ্ঠানসহ অন্যান্য শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম