ঢাকা ১৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
রাত ১টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে কোনো ভদ্রলোক আওয়ামী লীগ করে না: বিদ্যুৎমন্ত্রী নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব হামের উপসর্গে একদিনে আরও ৪ শিশুর প্রাণহানি রাজধানীতে যানবাহনের হর্ন নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে: তথ্যমন্ত্রী পাকিস্তানের সরকারি হাসপাতালে এইচআইভি আক্রান্তদের অধিকাংশই শিশু বাংলাদেশকে বাণিজ্যযুদ্ধে সঙ্গে রাখতে চায় চীন: মির্জা ফখরুল আজ থেকে শুরু হচ্ছে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম

কাপাসিয়ায় করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

#

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

০৩ নভেম্বর, ২০২১,  3:46 PM

news image

গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের আয়োজনে কাদরী চ্যারিটেবল ফাউন্ডেশন (কে সি এফ) অর্থায়নে এবং পক্ষাঘাতগ্রস্তদের পূর্ণবাসন কেন্দ্র (সি আর পি) বাস্তবায়নে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধীদের মাঝে সামগ্রী বিতরণ করা হয়েছে । বুধবার (০৩ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত ১৪৮ জন প্রতিবন্ধী প্রত্যেকের মাঝে ১৫ কেজি চাল, ৩ কেজি ডাল,৫ কেজি আলু,৫ কেজি আটা,তেল ২ লিটার,৩ কেজি পেঁয়াজ,২ কেজি চিনি, ১ কেজি লবণ বিতরণ করা হয় । কাপাসিয়া উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি সঞ্জীবন চন্দ্র মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নিবার্হী অফিসার একেএম গোলাম মোর্শেদ খান পাভেল । এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রাশেদুজ্জামান মিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ,  উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মারজিয়া সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার,(সিআরপি) সিবিআর কডিনেটর মোসলেম আলী হাওলাদার ,পুনর্বাসন উন্নয়ন কর্মকর্তা রোকেয়া রুশরী কেয়া, কাপাসিয়া উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সহ-ভাপতি মোঃ আজিজুল হক , সাধারণ সম্পাদক রাবেয়া খানম, সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, কোষাধক্ষ্য ফাতেমা আক্তার, মহিলা সম্পাদিকা কুরদিয়া আক্তার প্রমুখ । কাপাসিয়া উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি সঞ্জীবন চন্দ্র মল্লিক বলেন উপজেলার ১১ ইউনিয়নের করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত ১৪৮ জন প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সিআরপি এর পক্ষ থেকে আরো দুই মাস এই খাদ্য সহায়তা করা হবে বলে জানান 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম