ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

কাপাসিয়ায় অবৈধভাবে বালু কাটার দায়ে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা

#

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

০৫ নভেম্বর, ২০২১,  4:23 PM

news image

গাজীপুরের কাপাসিয়া উপজেলা টোক নয়ন বাজার এলাকার ব্রহ্মপুত্র নদীর চর থেকে অবৈধভাবে বালু কাটার দায়ে ভেকুর মালিককে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত । গতকাল বৃহস্পতিবার (৪ নভেম্বর ) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া ইয়াসমিন । নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া ইয়াসমিন জানান উপজেলার টোক নয়ন বাজার এলাকার পুরাতন ব্রহ্মপুত্র নদী তীর থেকে  অবৈধভাবে বালু কাটার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ সালের অধীনে ভেকুর মালিক কামাল কে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমান  আদালতকে সার্বিক সহযোগিতা করেন টোক ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তারা এবং কাপাসিয়া থানা পুলিশের সদস্য বৃন্দ ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম