ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ইরান যুদ্ধ: বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা এলএনজি সরবরাহ কমায় তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য যাবেন বিদেশে মরিয়ামের বাবাকে ঠিকাদারি লাইসেন্স করে দেন গাজী নজরুল দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘নউল’ রাজধানীতে গ্যাস বিস্ফোরণে স্বামী-ভাগ্নির পর ফাহিমার মৃত্যু সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পদ্মায় বিলীন শত শত বিঘা জমি আবার করোনা পাবনায় স্বাস্থ্যকর্মীসহ আক্রান্ত ৮ জন

কানে মুগ্ধতা ছড়ালেন ঐশ্বরিয়া

#

বিনোদন ডেস্ক

২৩ মে, ২০২৬,  11:24 AM

news image

কান চলচ্চিত্র উৎসবের ২০২৬ সালের আসরে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন। লালগালিচায় তার উপস্থিতি ঘিরে ভক্তদের আগ্রহে ছিল চোখে পড়ার মতো। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রাজকীয় আবহে হাজির হয়ে নজর কাড়লেন সাবেক এই বিশ্বসুন্দরী। এবারের উৎসবে প্রথম উপস্থিতির জন্য ঐশ্বরিয়া বেছে নেন ঝলমলে নীল রঙের বিশেষ নকশার একটি গাউন। মারমেইড ধাঁচের এই পোশাকটির নাম ছিল ‘লুমিনারা’। এটি তৈরি করেছেন ভারতীয় ডিজাইনার অমিত আগরওয়াল। তার নকশা করা এই পোশাকের মাধ্যমেই প্রথমবার কানের মঞ্চে অভিষেক হলো ডিজাইনারের। ডিজাইনার জানান, চলমান আলোর সৌন্দর্য ও শক্তির ভাবনা থেকে পোশাকটি তৈরি করা হয়েছে। কয়েক দশক ধরে বিশ্বমঞ্চে ঐশ্বরিয়া যে দীপ্তি ছড়িয়ে চলেছেন, সেই আভাকেই এই পোশাকের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ফ্যাশনের পাশাপাশি নিজের আন্তরিক আচরণ দিয়েও উপস্থিত সবাইকে মুগ্ধ করেন ঐশ্বরিয়া। লালগালিচায় ফটোগ্রাফারদের দিকে হাতজোড় করে শুভেচ্ছা জানান তিনি। কখনও উড়ন্ত চুম্বন, আবার কখনও হৃদয়ের প্রতীক দেখিয়ে অনুরাগীদের ভালোবাসার জবাব দেন এই অভিনেত্রী। উৎসবে দীর্ঘদিনের বন্ধু ও বিশ্বখ্যাত প্রসাধনী প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত ইভা লঙ্গোরিয়ার সঙ্গেও দেখা যায় তাকে। তারা একসঙ্গে উপস্থিত ছিলেন ‘দ্য বার্থডে পার্টি’ নামের একটি আলোচিত চলচ্চিত্রের প্রদর্শনীতে। সিনেমাটিতে অভিনয় করেছেন ইতালীয় অভিনেত্রী মনিকা বেল্লুচ্চি। দুই দশকেরও বেশি সময় ধরে কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় একের পর এক স্মরণীয় ফ্যাশন মুহূর্ত উপহার দিয়ে আসছেন ঐশ্বরিয়া। এবারের উপস্থিতিও তার ব্যতিক্রম হয়নি। নীল আভায় মোড়া সেই রাজকীয় সাজে আবারও যেন কানের মঞ্চ নিজের করে নিলেন তিনি। সূত্র : এবিপি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম