ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক সহকারী শিক্ষক: ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের শাহবাগে অবস্থান রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি-আর’ পরিকল্পনা আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী ‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

কানাডা কখনোই যুক্তরাষ্ট্রের অংশ হবে না: মার্ক কার্নি

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ মার্চ, ২০২৫,  5:01 PM

news image

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংযুক্ত করার যে হুমকি দিয়েছিলেন তা প্রত্যাখ্যান করে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, কানাডা কখনই যুক্তরাষ্ট্রের অংশ হবে না। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান তাদের এক প্রতিবেদনে এ খবর জানায়। খবরে বলা হয়, গতকাল শুক্রবার দেশটির ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এ কথা বলেন তিনি। মার্ক কার্নি অটোয়ার রিডো হলের বাইরে সমবেত জনতার উদ্দেশে বলেন, ‘আমরা কখনই, কোনো আকার বা আকৃতিতে যুক্তরাষ্ট্রের অংশ হব না। আমরা মৌলিকভাবে একটি আলাদা দেশ।’ ব্যাংক অব কানাডা ও ব্যাংক অব ইংল্যান্ডের সাবেক এই গভর্নর বলেন, কানাডা যুক্তরাষ্ট্রের কাছ থেকে ‘সম্মান প্রত্যাশা করে’। তার সরকার ট্রাম্প প্রশাসনের সঙ্গে ‘একত্রে কাজ করার’ উপায় খুঁজে বের করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম