ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

কানাডায় গাড়ি দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ ফেব্রুয়ারি, ২০২৩,  10:58 AM

news image

কানাডার অন্টারিওতে সড়ক দুর্ঘটনা তিনজন নিহত হয়েছে এবং একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা সবাই বাংলাদেশের নাগরিক। স্থানীয় সময় সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ডান্ডেস স্ট্রিট পশ্চিম হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।এক টুইট বার্তায় অন্টারিও প্রাদেশিক পুলিশ (ওপিপি) জানায়, গাড়িতে থাকা চারজনকে শনাক্ত করা হয়েছে। তারা পড়াশোনার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এসে টরন্টোতে বসবাস করছিলেন। ওপিপি আরও জানায়, দুর্ঘটনায় দুজন ২০ বছর বয়সী তরুণ-তরুণী এবং ১৭ বছর বয়সী এক কিশোর মারা গেছে। ২১ বছর বয়সী চালক গুরুতর আহত হয়েছেন। তাদের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। টরন্টো পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে দুর্ঘটনার বিষয়টি পুলিশকে জানানো হয়। গাড়িটি উল্টে আগুন ধরে গিয়েছিল। টরন্টো ফায়ার সার্ভিসে জানায়, ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে দমকলকর্মীরা। হাসপাতালের চিকিৎসকরা জানান, ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়েছে এবং আরও দুজনকে হাসপাতালে আনা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে তৃতীয় একজনের মৃত্যু হয়েছে বলে জানায় ওপিপি। পুলিশ জানায়, সড়কটি আবারও গাড়ি চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। তবে, তদন্ত অব্যাহত থাকবে।

-সূত্র : সিবিসি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম