ঢাকা ১৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

কানাডায় প্রথমবারের মতো ড্রিপা আইনে মত দিতে যাচ্ছে সুপ্রিম কোর্ট

#

আন্তর্জাতিক ডেস্ক

২৫ মে, ২০২৬,  5:08 PM

news image

কানাডার আদিবাসী অধিকারবিষয়ক গুরুত্বপূর্ণ আইন ড্রিপা নিয়ে প্রথমবারের মতো মত দিতে যাচ্ছে কানাডার সুপ্রিম কোর্ট। এ মামলাকে দেশটির সাংবিধানিক ও আদিবাসী অধিকার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে। ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে প্রণীত এই আইন জাতিসংঘের ইনডিজিনিয়াস পিপলস অধিকারবিষয়ক ঘোষণার সঙ্গে প্রাদেশিক আইন সামঞ্জস্যপূর্ণ করার লক্ষ্য নিয়ে তৈরি করা হয়। তবে সমালোচকদের দাবি, আইনটি ভূমি ও সম্পদ ব্যবস্থাপনায় আদিবাসী গোষ্ঠীগুলোকে কার্যত ভেটো ক্ষমতা দিতে পারে। মামলাটি আদালতে নিয়ে যায় কয়েকটি ব্যবসায়িক ও শিল্পসংগঠন। তাদের অভিযোগ, ড্রিপা আইন প্রাদেশিক সরকারের ক্ষমতার সীমা ছাড়িয়ে গেছে এবং এটি বিনিয়োগ ও উন্নয়ন প্রকল্পে অনিশ্চয়তা তৈরি করতে পারে। অন্যদিকে আদিবাসী নেতারা বলছেন, এই আইন ঐতিহাসিক বৈষম্য দূর এবং অংশীদারিত্বমূলক সিদ্ধান্ত গ্রহণ নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আইন বিশেষজ্ঞদের মতে, সুপ্রিম কোর্টের রায় ভবিষ্যতে কানাডাজুড়ে আদিবাসী অধিকার, প্রাকৃতিক সম্পদ উন্নয়ন এবং সরকার-আদিবাসী সম্পর্কের ওপর বড় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে খনি, জ্বালানি ও পাইপলাইন প্রকল্পে এর দীর্ঘমেয়াদি প্রভাব পড়ার আশঙ্কা বা সম্ভাবনা রয়েছে। এখনো শুনানির চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়নি। তবে মামলাটি নিয়ে রাজনৈতিক ও আইনগত অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম