ঢাকা ২৫ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু জামায়াত আমির কখনোই সুষ্ঠু চিন্তা করেন না: মির্জা ফখরুল বিএনপি ফ্যাসিবাদের পথে হাঁটা শুরু করেছে: জামায়াত আমির নিখোঁজের ১২ ঘণ্টা পর কাস্টমস কর্মকর্তা মরদেহ ফুটপাত থেকে উদ্ধার বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র নিয়ে দুঃসংবাদ যুদ্ধের ডামাডোল পেরিয়ে হজে যাচ্ছেন ৩০ হাজার ইরানি গরমের তীব্রতা নিয়ে ২১ জেলার জন্য দুঃসংবাদ সারা দেশে উচ্চ সতর্কতা জারি, নেপথ্যে যে কারণ কলাবাগান এসটিএস-এর নান্দনিক রূপান্তর ও ধানমন্ডিতে ডিএসসিসির পরিচ্ছন্নতা কাজের শুভ উদ্বোধন ভিসা নিয়ে বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের দুঃসংবাদ দিলো যুক্তরাষ্ট্র

কাতার সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৫ মে, ২০২৩,  10:30 AM

news image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতার সফর শেষে দেশে ফিরলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণভবনে আজ ভোরে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে তৃতীয় কাতার অর্থনৈতিক ফোরামে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৫টা ৫৮ মিনিটে ঢাকায় পৌঁছান প্রধানমন্ত্রী। এর আগে বুধবার স্থানীয় সময় রাত ১০টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১২৬ ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলেন তিনি। গত রবিবার স্থানীয় সময় বিকেল ৬টায় দুই দিনের সফরে দোহা যান প্রধানমন্ত্রী। এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতার ইকোনোমিক ফোরামে যোগদানের পাশাপাশি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানির সঙ্গে বৈঠক করেন। কাতার অর্থনৈতিক ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি প্রধানমন্ত্রী কাতার ইকোনোমিক ফোরামে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথোপকথন’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেন। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতার বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যোগ দেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম