কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রকে শর্ত জানাল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
২৩ সেপ্টেম্বর, ২০২৬, 11:05 AM
আন্তর্জাতিক ডেস্ক
২৩ সেপ্টেম্বর, ২০২৬, 11:05 AM
কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রকে শর্ত জানাল ইরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ যোগাযোগের মাধ্যমে নিজেদের অবস্থান ও শর্ত স্পষ্ট করেছে ইরান। কাতারের মধ্যস্থতায় নিউইয়র্কে এই বার্তা পৌঁছে দেওয়া হয় বলে জানিয়েছে তেহরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ-কে জানান, কাতারি মধ্যস্থতাকারীর মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে ইরান কয়েকটি শর্ত উপস্থাপন করেছে। এর মধ্যে রয়েছে সব ফ্রন্টে চলমান যুদ্ধের অবসান এবং যুক্তরাষ্ট্রের কথিত ‘আগ্রাসী কর্মকাণ্ড’ বন্ধ করা।
তিনি আরও বলেন, ইরানের শর্তগুলোর মধ্যে নৌ অবরোধ প্রত্যাহার, অর্থনৈতিক যুদ্ধ বন্ধ করা এবং জব্দকৃত ইরানি সম্পদ মুক্ত করার বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে।
সূত্র: আল জাজিরা