ঢাকা ৩০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ব্রাজিলের হয়ে খেলা নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন কাজ শুরু ১৩ জেলায় ব্যাপক বজ্রবৃষ্টির আভাস, নৌবন্দরেও সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা ইতালির কোচ হিসেবে ফিরছেন রবার্তো মানচিনি শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

কলম্বিয়ায় বাস দুর্ঘটনা, নিহত অন্তত ২০

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ অক্টোবর, ২০২২,  10:47 AM

news image

কলোম্বিয়ার দক্ষিণপশ্চিমঞ্চলীয় এলাকা প্যান আমেরিকান হাইওয়েতে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৫ জন। শনিবার (১৬ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে। খবর আল জাজিরা। বাসটি টুমাকো শহর থেকে কলোম্বিয়ার খালির দিকে যাচ্ছিল। যাওয়ার পথেই এ দুর্ঘটনা ঘটে। পুলিশের ট্রাফিক বিভাগ জানিয়েছে, বাস দুর্ঘটনায় ২০ জনের মৃত্যু হয়েছে এবং যারা আহত হয়েছে তাদের মধ্যে তিন বছরের এক মেয়ে শিশু এবং আট বছরের এক ছেলে শিশু রয়েছে। তদন্তকারীরা ধারণা করছে ব্রেক ফেল হয়ে এ দুর্ঘটনা ঘটতে পারে।  প্রাথমিক তদন্তে জানানো হয়েছে অতিরিক্ত গণ কুয়াশা থাকার কারণে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। দুর্ঘটনা ঘটার পর দীর্ঘ নয় ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে সড়কের পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা। এ সময় আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম