ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কলম্বিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার

#

স্পোর্টস ডেস্ক

২৬ জুলাই, ২০২২,  4:16 PM

news image

তীরে এসে তরি ডুবল আর্জেন্টিনার। কলম্বিয়ার কাছে ১-০ গোলে হেরে কোপা আমেরিকা ফেমেনিনার সেমিফাইনাল থেকেই বিদায় নিল লিওনেল মেসির দেশের মেয়েরা। কলম্বিয়ার চেয়ে র‍্যাংকিংয়ে সাত ধাপ পিছিয়ে থাকা আর্জেন্টিনা মাঠের লড়াইয়েও স্পষ্টত পিছিয়ে থাকল। তাতে ২০০৬ সালের পর দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার শিরোপাটা ছুঁয়ে দেখার স্বপ্নের সমাধি ঘটল। এস্তাদিও আলফন্সো লোপেজে শুরু থেকে দাপুটে ফুটবল খেলেছে কলম্বিয়া। বল দখলে যদিও আর্জেন্টিনার মেয়েদের চেয়ে পিছিয়ে ছিল তারা কিন্তু গোলে শট নেওয়ার দিক দিয়ে বেশ এগিয়ে ছিল স্বাগতিক দলের মেয়েরা। আক্রমণের পসরা সাজিয়েও অবশ্য প্রথমার্ধে গোলমুখ উন্মুক্ত করতে পারেনি তারা। তবে দ্বিতীয়ার্ধে আর তাদের আটকাতে পারেনি আকাশি-সাদারা। ৬৩ মিনিটে লিন্দা লিজেথের গোলে লিড পায় হলুদ জার্সিধারী কলম্বিয়া। শেষ পর্যন্ত সেই গোলেই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। গোল খেয়ে মরিয়া হয়ে আক্রমণে ওঠার চেষ্টা অবশ্য করেছিল আর্জেন্টিনা। তাতে হয়েছে হিতে বিপরীত। ৭৩ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখায় মাঠ ছাড়তে হয় আর্জেন্টাইন মিডফিল্ডার গ্যাব্রিয়েলা শ্যাভেজকে। প্রথমার্ধের ২৩ মিনিটে প্রথম হলুদ কার্ড দেখেছিলেন তিনি। সেমিফাইনালের পথে আর্জেন্টিনার যাত্রাটা খুব একটা সহজ ছিল না। গ্রুপ 'বি'তে ব্রাজিলের বিপক্ষে বড় হারে টুর্নামেন্ট শুরু করা আকাশি-সাদারা বাকি ম্যাচ জিতে রানার্সআপ হিসেবে ওঠে শেষ চারে। অন্যদিকে, গ্রুপ 'এ'তে নিজেদের সব ম্যাচেই জয় পেয়েছে কলম্বিয়া। র‍্যাঙ্কিংয়েও আর্জেন্টিনার চেয়ে শ্রেয়তর অবস্থানে তারা। বর্তমান ফিফা র‍্যাঙ্কিংয়ে ২৮ নম্বরে অবস্থান করছে কলম্বিয়া। অন্যদিকে ৩৫তম অবস্থানে রয়েছে আর্জেন্টিনা। ফাইনালে ওঠার লড়াইয়ে ওপর সেমিফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল ও প্যারাগুয়ে। বুধবার (২৭ জুলাই) বাংলাদেশ সময়৭ ভোর ছয়টায় মুখোমুখি হবে দল দুটি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম