ঢাকা ১৩ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

কলম্বিয়ায় শিক্ষার্থীদের বাস খাদে, নিহত ১৭

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ ডিসেম্বর, ২০২৫,  4:45 PM

news image

কলম্বিয়ার উত্তরাঞ্চলীয় একটি গ্রামীণ এলাকায় স্কুল শিক্ষার্থীদের বহনকারী একটি বাস পাহাড়ি খাদে পড়ে অন্তত ১৭ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। সোমবার (১৫ ডিসেম্বর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, রবিবার রাতে স্থানীয় প্রশাসন এ তথ্য জানান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে অ্যান্টিওকুইয়ার গভর্নর আন্দ্রেস জুলিয়ান জানান, বাসটি ক্যারিবীয় উপকূলীয় শহর টোলু থেকে মেদেলিনের দিকে যাচ্ছিল। স্কুলভ্রমণ শেষে বাসটিতে অ্যান্টিওকুইনো হাই স্কুলের শিক্ষার্থীরা ফিরছিল। রবিবার রাতে গভর্নর আরও জানান, বার্ষিক পরীক্ষা শেষে উদ্‌যাপনের অংশ হিসেবে সমুদ্রসৈকতে শিক্ষা সফরে গিয়েছিল শিক্ষার্থীরা। ডিসেম্বরের এই সময় পুরো কমিউনিটির জন্য এটি অত্যন্ত হৃদয়বিদারক খবর। সূত্র: রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম