ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

কলকাতায় বাস চাপায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ জুলাই, ২০২২,  10:34 AM

news image

কলকাতায় বাস চাপায় মর্মান্তিক মৃত্যু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ই বিভাগের মেধাবী ছাত্রী শাজমিলা জিসমাম মুনের (২২)। গুরুতর আহত হয়েছেন মুনের মা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. শিরিন আরা চৌধুরী ডলি। কলকাতায় বিড়লা তারামণ্ডলের কাছে মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনার শিকার হন তারা। মায়ের শারীরিক চেক আপের জন্য মুন, এবং তার বড় ভাই সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট সাফওয়ান জাসির চৌধুরী ঈদুল আজহার দুই দিন আগে কলকাতা গিয়েছিলেন তাদের মাকে নিয়ে। ২/১ দিনের মধ্যে তাদের দিল্লি যাওয়ার কথা ছিল। নিহত মুনের বাবা এবি ব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট জসিম উদ্দিন চৌধুরী। তিনি জানান, ঈদুল আজহার দিন দুপুরে কলকাতার সড়কে জেব্রা ক্রসিং হয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি বাস মা-মেয়েকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় দু’জনকে কলকাতা পিজি হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় দুই দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মঙ্গলবার (১২ জুলাই) মুন চলে যান না ফেরার দেশে। তাদের মা ড. শিরিন চৌধুরী ডলির জ্ঞান ফিরলেও আশঙ্কামুক্ত নন। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম