ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৯ ইউনিট প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট, বিশৃঙ্খলা ও প্রভাব বিস্তারে তাৎক্ষণিক শাস্তি এলপিজি সিলিন্ডার মিলছে না, কোথাও পেলে দাম বেশি শাহজালালে ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সৌদিগামী সাড়ে ১৩ হাজার যাত্রী ৫ বছরে দেশে চিনির ব্যবহার কমেছে প্রায় ৩৩ শতাংশ বিপুল সামরিক ব্যয়-অত্যাধুনিক অস্ত্র, তবু হুতি হামলা ঠেকাতে ব্যর্থ সৌদি আরব গোয়েন্দা তালিকায় রাজধানীর ৫৪৫ শীর্ষ চাঁদাবাজ-সন্ত্রাসী বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ কলকাতায় ছুরি নিয়ে মমতার ওপর হামলার চেষ্টা, তরুণী আটক সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

কলকাতায় ছুরি নিয়ে মমতার ওপর হামলার চেষ্টা, তরুণী আটক

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ অক্টোবর, ২০২৬,  11:11 AM

news image

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপর হামলার চেষ্টার অভিযোগ। মঙ্গলবার সন্ধ্যার দিকে তার উপরে হামলার চেষ্টা অভিযোগ ওঠে। এদিন সন্ধ্যায় কালীঘাটের মিলন সংঘের দুর্গাপুজার উদ্বোধনে বের হচ্ছিলেন। সেসময় কালীঘাটের বাড়ির বাইরেই মমতার শাড়ি ধরে টান মারা হয়! ওই তরুণীর কাছে ছুরিও মিলেছে বলে অভিযোগ। 


সাথে সাথেই কালীঘাট তৃণমূলের নেতা, কর্মীরা ওই তরুণীকে আটক করে ফেলেন। পরে তাকে কালীঘাট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। 


অতীতে মমতা ব্যানার্জির জেড প্লাস নিরাপত্তা ছিল। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর প্রোটোকল অনুসারে সাবেক মুখ্যমন্ত্রীর যতটা নিরাপত্তা থাকা উচিত, তেমনটাই পান কালীঘাট তৃণমূল নেত্রী। কিন্তু তার পরেও এদিনের এই ঘটনা সাবেক মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে ফের একবার প্রশ্ন চিহ্ন তুলে দিল। 


ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ, এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে দিল্লিতে ককরোচ জনতা পার্টির আন্দোলনকে সমর্থন জানিয়ে দিল্লিতে হাজির ছিলেন মমতা সহ দলের শীর্ষ নেতৃত্ব। সোমবার রাতে দিল্লি থেকে কলকাতা ফেরেন মমতা। এই একই ইস্যুতে মঙ্গলবারই কলকাতা রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিল কর্মসূচি ছিল মমতা পন্থী তৃণমূলের। কিন্তু সেই মিছিলে মমতা থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি উপস্থিত হননি। 


এদিন সন্ধ্যায় বাড়ির কাছেই কালীঘাট মিলন সংঘের পুজো উদ্বোধন করতে যাওয়ার আগে তার উপরে এই হামলার অভিযোগ। 


জানা গেছে, অভিযুক্ত ওই তরুণী নিজেকে মমতা ব্যানার্জির ভাগ্নী পরিচয় দিয়ে তার বাড়ির দরজায় পৌঁছে গিয়েছিলেন। মমতা বাড়ি থেকে বেরতেই তাঁর উপর ঝাপিয়ে পড়ার চেষ্টা করেন তিনি! অন্যরা সকলে বিষয়টি দেখে প্রাথমিকভাবে হতবাক হয়েছিলেন। যদিও ক্ষণিকেই নেত্রীর বিপদ বুঝে ওই তরুণীকে ধরে ফেলেন দলেরই নেতাকর্মীরা। এরপরই খবর দেওয়া হয় কালীঘাট থানায়। যদিও ওই হামলাকারীর পরিচয় পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে, তিনি সিভিক ভলান্টিয়ার! মাদকাশক্তও ছিলেন।


পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে গিয়েছে। পরিচয় জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। তৃণমূলের তরফে কালীঘাট থানায় হামলার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও এই ঘটনায় মমতা ব্যানার্জির পুজার উদ্বোধনে কোন ব্যাঘাত ঘটেনি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম