ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক সহকারী শিক্ষক: ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের শাহবাগে অবস্থান রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি-আর’ পরিকল্পনা আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী ‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

কলকাতার হোটেলে ভয়াবহ আগুনে ১৪ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ এপ্রিল, ২০২৫,  4:46 PM

news image

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার একটি হোটেলে আগুন লেগে কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে মধ্য কলকাতার ঋতুরাজ হোটেলে আগুন লাগে। খবর এনডিটিভির। কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা বলেন, ১৪টি মৃতদেহ পাওয়া গেছে এবং বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তদন্তের জন্য একটি বিশেষ দলও গঠন করা হয়েছে। তবে আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।  এদিকে, ঘটনার পরপরই কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার রাজ্য প্রশাসনের কাছে ক্ষতিগ্রস্তদের উদ্ধারের আহ্বান জানান। ভবিষ্যতে এই ধরনের মর্মান্তিক ঘটনা রোধে অগ্নি নিরাপত্তা ব্যবস্থার ‘কঠোর নজরদারির’ আহ্বানও জানান সুকান্ত। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতাদের মতে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোনে ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেন এবং কলকাতার মেয়রকে কমিশনার মনোজ ভার্মার সাথে ঘটনাস্থলে যেতে বলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম